সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক পশ্চিমবঙ্গে “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান দেওয়ায় পেটানোর দাবিটি ভুয়া

পশ্চিমবঙ্গে “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান দেওয়ায় পেটানোর দাবিটি ভুয়া

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম এক্সে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়েছে। পোস্টে দাবি করা হয়, পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনের পরে একদল জনতা “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান দিয়ে রাস্তায় বের হলে পুলিশ তাদের গণধোলাই দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। কারণ, রাজ্যে এখন বিজেপি সরকার ক্ষমতায়। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, এটি পশ্চিমবঙ্গের বা সাম্প্রতিক কোনো ঘটনা নয়। মূল ভিডিওর দৃশ্য প্রায় ৮ মাস পুরোনো। গত বছরের সেপ্টেম্বরে ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে অনুষ্ঠিত একটি ‘আই লাভ মোহাম্মদ’ ক্যাম্পেইনের সমর্থনে প্রতিবাদ মিছিলে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের দৃশ্য এটি। 

পুষ্পরাজ শর্মা নামের একটি ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে গত ১৩ মে ভিডিওটি পোস্ট করা হয়। ১৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তায় পুলিশ এবং টুপি-পাঞ্জাবি পরিহিত একদল আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পোস্টদাতার হিন্দিতে লেখা ক্যাপশনের অংশটি বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, “পশ্চিমবঙ্গে কিছু শান্তিদূত ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান দিচ্ছিল….কিন্তু তারা ভুলে গিয়েছিল যে এখন আর মোমিনা বানুর সরকার নেই, শুভেন্দু অধিকারীর সরকার….পুলিশ যেভাবে তাদের খাতিরদারি করেছে, তা দেখে আনন্দ পেয়ে গেলাম….”। এই প্রতিবেদন লেখার আগ সময় পর্যন্ত ভিডিওটি ১ লক্ষ ৩৭ হাজারের বেশিবার দেখা হয়েছে।

ফ্যাক্টচেক পশ্চিমবঙ্গে “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান দেওয়ায় পেটানোর দাবিটি ভুয়া
ভুয়া দাবিতে ছড়ানো এক্স পোস্টের স্ক্রিনশট।

ভিডিওর সত্যতা যাচাইয়ে কয়েকটি কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করে দেখে ডিসমিসল্যাব। যাচাইয়ে ‘ইন্ডিয়া নাও’ নামের একটি ফেসবুক পেজ থেকে গত বছরের ২৬ সেপ্টেম্বর পোস্ট করা একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর ভেতরে লেখা, “বেরেলি সংঘর্ষ: ‘আই লাভ মুহাম্মদ’ বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেরেলিতে উত্তেজনা”। ২৭ সেকেন্ডের ভিডিওর দৃশ্যপট, সড়কের দৃশ্য, গাছপালা, আশপাশের স্থাপনা এবং লোকজনের সঙ্গে প্রচারিত ভিডিওটির সাদৃশ্য রয়েছে।

আরও বিস্তারিত যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড ধরে সার্চ করলে একাধিক ভারতীয় গণমাধ্যমে ঘটনাটি নিয়ে প্রকাশিত ভিডিও (, , ) এবং অনলাইন প্রতিবেদন (, , , ) পাওয়া যায়।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন সূত্রে জানা যায়, উত্তর প্রদেশের বেরেলি শহরে ২০২৫ সালের ২৬ সেপ্টেম্বর, শুক্রবার জুমার নামাজের পর একটি মসজিদের কাছে ‘আই লাভ মুহাম্মদ’  ক্যাম্পেইনের সমর্থনে বেশ কয়েকজন বিক্ষোভকারী জড়ো হওয়ার পর সহিংসতা ছড়িয়ে পড়ে। ইত্তেহাদ-ই-মিলাত কাউন্সিলের প্রধান ও আলেম মাওলানা তৌকির রেজার আহ্বানে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। এই প্রতিবাদ মিছিল দ্রুতই বিক্ষোভকারী এবং পুলিশের মধ্যে সংঘর্ষে রূপ নেয়, এর ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

  • ফ্যাক্টচেক পশ্চিমবঙ্গে “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান দেওয়ায় পেটানোর দাবিটি ভুয়া
  • ফ্যাক্টচেক পশ্চিমবঙ্গে “বাংলাদেশ জিন্দাবাদ” স্লোগান দেওয়ায় পেটানোর দাবিটি ভুয়া

মূলত, কানপুরে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা একটি পোস্টারযুক্ত তাঁবু পুলিশ সরিয়ে দেওয়ার পর থানায় একটি ডায়েরি দায়ের করা হয়। এর প্রতিবাদে জুমার নামাজের পর বেরেলির ইসলামিয়া মাঠের কাছে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে স্লোগান দিতে শুরু করে। এতেই সংঘর্ষের সূত্রপাত ঘটে।

অর্থাৎ, ভিডিওটি প্রায় ৮ মাস পুরোনো ভারতের উত্তর প্রদেশের ভিন্ন ঘটনার দৃশ্য। এর সাথে পশ্চিমবঙ্গ বা বাংলাদেশি অভিবাসীদের কোনো সম্পর্ক নেই।

ইতঃপূর্বে, পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচন পরবর্তী সহিংসতার একাধিক ভুয়া তথ্য ছড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে, তা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে ডিসমিসল্যাব।

আরো কিছু লেখা