মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
Fact-check: An image circulating on Facebook claiming to show DUCSU leader Fatima Tasnim Juma with Hadi murder accused Faisal Karim Masud is AI-generated.

ফয়সাল করিম মাসুদের সঙ্গে জুমার ছবিটি এআই দিয়ে বানানো

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা জড়িত, এমন দাবি সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়েছে। দাবির স্বপক্ষে পোস্ট করা ছবিতে হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামী ফয়সাল করিম মাসুদের সঙ্গে জুমাকে দেখা যাচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিটি এআই দিয়ে বানানো।

সামাজিক মাধ্যম ফেসবুকে ট্যালেন্ট কান্তি দাস (Telent Kanti Das) নামের একটি প্রোফাইল থেকে ছবিটি পোস্ট করতে দেখা যায়। ক্যাপশনে লেখা হয়, “গাইজ ঝুমা নাকি হাদি হ”ত্যার সাথে জড়িত। ঝুমা তার ফেইসবুকে আইডি বন্ধ করে সেইফ এক্সিট নিচ্ছে। খেলা যে চলছে কোন লেভেলে।” 

Fact-check: An image circulating on Facebook claiming to show DAKSU leader Fatima Tasnim Juma with Hadi murder accused Faisal Karim Masud is AI-generated.
ফেসবুকে এআই-নির্মিত ছবিটি ছড়িয়ে দেওয়া পোস্টের স্ক্রিনশট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে চার শর অধিক প্রতিক্রিয়া পড়েছে।

সত্যতা যাচাইয়ে ছবিটি গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থ আইডিতে পরীক্ষা করা হয়। সিন্থ আইডি জানায়, এই ছবিটির কিছু অংশ গুগলের এআই মডেল ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে।

Fact-check: An image circulating on Facebook claiming to show DUCSU leader Fatima Tasnim Juma with Hadi murder accused Faisal Karim Masud is AI-generated.
সিন্থআইডি টুলে ছবিটির এআই শনাক্তকরণ ফলাফলের স্ক্রিনশট।

সিন্থআইডি হলো গুগল উদ্ভাবিত একটি ডিজিটাল ওয়াটারমার্কিং প্রযুক্তি। গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ছবি, অডিও, ভিডিও এবং টেক্সট শনাক্ত করার জন্য এটি তৈরি করা হয়েছে। উল্লেখ্য, একাধিক সংবাদমাধ্যমের (, , ) প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, শনিবার দিবাগত রাতে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর হোসেনকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮ মার্চ রোববার পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরো কিছু লেখা