মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
ফ্যাক্ট চেক ভারতের তামিলনাড়ুতে আরএসএস-কে নিষিদ্ধ করার দাবিটি ভিত্তিহীন

ভারতের তামিলনাড়ুতে আরএসএস-কে নিষিদ্ধ করার দাবিটি ভিত্তিহীন

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ” বা আরএসএস-কে তামিলনাড়ুতে নিষিদ্ধ করেছেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি- এমন দাবিতে একাধিক পোস্ট সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দাবিটি ভিত্তিহীন।

গত ৩১ মে বারুইপুর আপডেট নামের ফেসবুক পেজ থেকে একটি ফটোকার্ড পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “তামিলনাড়ুতে আরএসএস কে ব্যান করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি দেড় শর অধিক শেয়ার হয়েছে। প্রতিক্রিয়া জানানো হয়েছে চার হাজারের বেশি। 

এছাড়া আরও একাধিক ভারতভিত্তিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে একই তথ্য জানিয়ে পোস্ট করতে দেখা যায় (, )।

ফ্যাক্ট চেক ভারতের তামিলনাড়ুতে আরএসএস-কে নিষিদ্ধ করার দাবিটি ভিত্তিহীন
বারুইপুর আপডেট নামের ফেসবুক পেজের পোস্ট।

সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড লিখে সার্চ করলে মূলধারার কোনো সংবাদমাধ্যমে এমন তথ্য খুঁজে পাওয়া যায়নি। এছাড়া ভারতের প্রাসঙ্গিক সরকারি ওয়েবসাইট খুঁজেও এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।

অধিকতর যাচাইয়ে, ভারতভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউজ মিনিটের সিনিয়র নিউজ এডিটর সাব্বির আহমাদ- এর সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। দাবির সত্যতা সম্বন্ধে সাব্বির আহমেদের কাছে জানতে চাইলে তিনি ডিসমিসল্যাবকে জানান, “টিভিকে (থালাপাতি বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম) কোনো সংগঠনকে নিষিদ্ধ করেনি এবং তাছাড়া ভারতের রাজ্য সরকারগুলোরও কোনো সংগঠনকে নিষিদ্ধ করার ক্ষমতা নেই।”

অর্থাৎ, ভারতের হিন্দু জাতীয়তাবাদী সংগঠন “রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ” বা আরএসএস- কে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি তামিলনাড়ুতে নিষিদ্ধ করেছেন- এমন দাবি ভিত্তিহীন।

আরো কিছু লেখা