মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব
শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর ধানমন্ডিতে স্লোগান বলে ছড়ানো ভিডিওটি দুই মাস আগের

শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর ধানমন্ডিতে স্লোগান বলে ছড়ানো ভিডিওটি দুই মাস আগের

মোঃ হিমেল হাসনাত রাফি

ফেলো, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্টে দাবি করা হয়েছে, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ আগস্টের সংবাদ সম্মেলনের পর ধানমন্ডিতে স্লোগান দেন মুজিব সৈনিকরা। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ছড়ানো ভিডিওটি প্রায় দুই মাস পুরোনো। এটি মূলত আওয়ামী লীগের সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের জানাজার সময়কার ভিডিও।

গত ৫ আগস্ট ফেসবুকে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করে লেখা হয়, “জননেত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর ধানমন্ডির রাজপথে মুজিব সৈনিকদের কণ্ঠে মুখরিত হয় স্লোগান, শেখ হাসিনা শেখ হাসিনা, শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে।” ২ মিনিট ২৭ সেকেন্ডের এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে একজনকে বলতে শোনা যায়, “দর্শকরা দেখতে পাচ্ছেন, শেখ হাসিনা শেখ হাসিনা বলে স্লোগান তুলছে ধানমন্ডিতে।” এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত, ভিডিওটি ৩ লাখ ৮৮ হাজারের বেশি বার দেখা হয়েছে। পোস্টে প্রতিক্রিয়া পড়েছে ৩৭ হাজারের বেশি এবং শেয়ার হয়েছে ২ হাজার ২০০ বারের বেশি। একই দাবিতে ফেসবুকের একাধিক প্রোফাইল (,,) ও পেজ (,,) থেকেও এই পোস্ট ছড়ানো হয়।

ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক ভিডিও।

এই দাবির সত্যতা যাচাইয়ে ডিসমিসল্যাব কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে। এতে গত ১ জুন (২০২৬) দৈনিক দেশের পত্রের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ছড়ানো ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। এই ভিডিওর দৈর্ঘ্যও ঠিক ২ মিনিট ২৭ সেকেন্ড। ওই ভিডিওর বর্ণনা দেওয়া ছিল, “তোফায়েল আহমেদের জানাজায় শেখ হাসিনা, শেখ হাসিনা স্লোগান।”

সংশ্লিষ্ট কিওয়ার্ড ধরে সার্চ করলে সেদিনের ঘটনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন পাওয়া যায়। গত ১ জুন প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, “রাজধানীর ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা শেষে কিছু ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়ে ওঠে। এ সময় হট্টগোল তৈরি হলে পুলিশ সেখান থেকে সাতজনকে আটক করে।”

শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর ধানমন্ডিতে স্লোগান বলে ছড়ানো ভিডিওটি দুই মাস আগের
দৈনিক দেশের পত্রের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওর স্ক্রিনশট।

অর্থাৎ, ছড়ানো ভিডিওটি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নয়, বরং তোফায়েল আহমেদের জানাজা পরবর্তী ঘটনার।

উল্লেখ্য, গত ৫ আগস্ট দিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়ার আয়োজনে এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। ক্ষমতা হারিয়ে দেশত্যাগের পর প্রথমবারের মতো সরাসরি সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন তিনি।

আরো কিছু লেখা