মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ২০০৭ সালের

শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ২০০৭ সালের

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রকাশ্যে গণমাধ্যমের সামনে এসেছেন, এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি ১৯ বছরের পুরোনো। এটি ২০০৭ সালের ৭ মে লন্ডন থেকে তার দেশে ফেরার পর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার দৃশ্য।

ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২ আগস্ট ১০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, ‘‘প্রকাশ্যে মিডিয়ার সামনে এলেন শেখ হাসিনা, আহাতে অনেক সুখাই গেছে।’’ (বানান অপরিবর্তিত)। ভিডিওতে দেখা যায়, শেখ হাসিনা সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। তাকে মানুষের উদ্দেশে হাত নাড়তে দেখা যায়। ভিডিওতে তার দুই পাশে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও সাবেক বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আব্দুল জলিলকে দেখা যায়। এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি দেড় লক্ষের বেশি বার দেখা হয়েছে এবং দেড়শর বেশি বার শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ২০০৭ সালের
শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

অনুসন্ধানে ভিডিও থেকে কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব ইউটিউবে এপি আর্কাইভ নামের চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায়। ভিডিওটির ১৭ সেকেন্ডে শেখ হাসিনা, জিল্লুর রহমান ও মোহাম্মদ আব্দুল জলিল এর চেহারা, পোশাক, পারিপার্শ্বিক দৃশ্যের মিল লক্ষ্য করা যায়।

২০১৫ সালের ২১ জুলাই প্রকাশিত ভিডিওটির বর্ণনা লেখা, ভিডিওটি ধারণ করা হয় ২০০৭ সালের ৭ মে। ইংরেজিতে লেখা বর্ণনা অনুবাদ করলে দাঁড়ায়, ‘‘দুর্নীতি ও হত্যাকাণ্ডে মদদ দেওয়ার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনা সমর্থিত সরকারের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর বাংলাদেশে পৌঁছেছেন। লন্ডন থেকে ঢাকায় পৌঁছানোর পর জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে (বর্তমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর) সাংবাদিকদের সাথে আলাপকালে হাসিনা জানান, দেশে ফিরতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত।’’

উল্লেখ্য, ভিডিওতে দৃশ্যমান সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও সাবেক বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ আব্দুল জলিল ২০১৩ সালেই মৃত্যুবরণ করেছেন।

ফ্যাক্টচেক শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ২০০৭ সালের

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রকাশিত সংবাদ প্রতিবেদন (, , , , ) পাওয়া যায়। এসব প্রতিবেদন থেকে জানা যায়, ২০০৭ সালের ৭ মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালে যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন শেখ হাসিনা। এর আগে তার দেশে ফেরায় সরকার নিষেধাজ্ঞা জারি করলেও পরে তা তুলে নেয়।

ফ্যাক্টচেক শেখ হাসিনার প্রকাশ্যে আসার দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি ২০০৭ সালের
একাধিক সংবাদমাধ্যমে এই ঘটনায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট।

অর্থাৎ, ২০০৭ সালে শেখ হাসিনার দেশে ফেরার দৃশ্যকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে।

আরো কিছু লেখা