মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
ফ্যাক্ট চেক সাওদা সুমি বলে প্রচারিত নারীর ছবিটি এআই দিয়ে তৈরি

‘সাওদা সুমি’ দাবিতে প্রচারিত নারীর ছবিটি এআই দিয়ে তৈরি

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মী “সাওদা সুমি” দাবিতে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবির ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি নয়, বরং আসল ছবি। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে ছবিটি।

ফেসবুকে গত ৭ এপ্রিল কৌশিক আরমান নামের একটি পেজ থেকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা হয়, “ছবিটা কিন্তু এআই নয়, একদম জেনুইন। এখন আমি যা বলেছি এটা আমার #বাকস্বাধীনতা।”

ফ্যাক্ট চেক সাওদা সুমি বলে প্রচারিত নারীর ছবিটি এআই দিয়ে তৈরি
ছবিতে থাকা নারীকে ‘সাওদা সুমি’ দাবি করা পোস্টের স্ক্রিনশট।

ছবিতে দেখা যায়, হিজাব ও শাড়ি পরা এক নারী কোনো নদী বা সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটি ৪০ বারের বেশি শেয়ার করা হয়েছে। ব্যবহারকারীরা ৪০০ এর বেশি মন্তব্য করেছেন। এক হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। কৌশিক আরমান নামের পেজ ছাড়াও একাধিক প্রোফাইল থেকে ছবিটি একই ক্যাপশনে পোস্ট করা হয়েছে (, , , , )। 

বিভিন্ন সংবাদমাধ্যমের ফেসবুক পেজে সাওদা সুমিকে নিয়ে করা খবরের পোস্টে বিভিন্ন ব্যবহারকারীকে ছবিটি কমেন্ট করতে দেখা গেছে। (, , )। 

ছবিটি আসল কি না, তা যাচাই করতে গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি- এর মাধ্যমে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলে টুলটি জানায়, “সিন্থআইডি জলছাপ শনাক্তকরণের ভিত্তিতে প্রতীয়মান হচ্ছে যে, এই ছবির অধিকাংশ বা সম্পূর্ণ অংশ গুগল এআই প্রযুক্তির সাহায্যে তৈরি কিংবা পরিমার্জন করা হয়েছে।” অর্থাৎ, সিন্থআইডি টুল নিশ্চিত করেছে, এটি এআই দিয়ে তৈরি অথবা এআই প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করা হয়েছে।

এছাড়া, আরেকটি এআই শনাক্তকারী টুল হাইভ মডারেশন- এর মাধ্যমে ছবিটি পরীক্ষা করা হয়। হাইভ মডারেশন জানায়, ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৯৯.৪ শতাংশ।

ফ্যাক্ট চেক সাওদা সুমি বলে প্রচারিত নারীর ছবিটি এআই দিয়ে তৈরি
সিন্থআইডি এবং হাইভ মডারেশনের বিশ্লেষণ।

অর্থাৎ, জামায়াতের নারী কর্মী সাওদা সুমি দাবিতে প্রচারিত ছবিটি এআই দিয়ে বানানো।

আরো কিছু লেখা