তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 1 month old
বিএনপি নয়, রুমিন ফারহানা কথাটি বলেছিলেন আওয়ামী লীগ নেতাকে

বিএনপি নয়, রুমিন ফারহানা কথাটি বলেছিলেন আওয়ামী লীগ নেতাকে

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) লক্ষ্য করে সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্য দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দুই বছর আগে আওয়ামী লীগ নেতাকে উদ্দেশ্য করে মন্তব্যটি করেছিলেন রুমিন ফারহানা।  

নিউক্লিয়াস বিডি নামে একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ৩১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, “আরে রাখেন… ক্ষমতা থেকে নামেন, ক্ষমতা থেকে নামেন, বাড়ির মুখ দেখবেন না কত বছর দেইখেন। ক্ষমতা থেকে খালি নামেন। চুপ করেন। আপনারা এত চোর, এত দুর্নীতিবাজ, এত লুটেরা যে, আপনাদের বাজার আসে অন্য জায়গা থেকে। শুনেন, যখন ফেল মারেন যুক্তিতে, তখন চিল্লায়া কথা বন্ধ করেন। জাইকা লোন দেয় দিবে!! কিন্তু আই এম এফ এর কাছে মানুষ কখন যায়? যখন মানুষ দেউলিয়ার প্রান্তে আসে।”

 বিএনপি নয়, রুমিন ফারহানা কথাটি বলেছিলেন আওয়ামী লীগ নেতাকে
ভুয়া দাবিতে প্রচারিত পোস্টের স্ক্রিনশট

পোস্টে লেখা ছিল, “ক্ষমতা থেকে নামেন বাড়ির মুখ দেখবেন না -বি এন পি কে রুমিন ফারহানা!” ভিডিওতে পেছনের স্ক্রিনে “ডিবেট টুনাইট” লেখা দেখা যায়। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৫৭ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং দেড় শতাধিক বার শেয়ার হয়েছে। 

 বিএনপি নয়, রুমিন ফারহানা কথাটি বলেছিলেন আওয়ামী লীগ নেতাকে
জিটিভি নিউজ-এর মূল অনুষ্ঠানের ভিডিও থেকে নেওয়া স্ক্রিনশট

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে ২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি জিটিভি নিউজ-এ প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটি হুবহু মিলে যায়। জিটিভি নিউজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে প্রকাশিত ৪৬ মিনিট ৩০ সেকেন্ডের “ডিবেট টুনাইট” অনুষ্ঠানের একটি পর্বের ৪৫ মিনিট ৩০ সেকেন্ডে রুমিন ফারহানাকে একই কথা বলতে শোনা যায়। সে সময় ক্ষমতায় ছিল বাংলাদেশ আওয়ামী লীগ। সেই অনুষ্ঠানে উপস্থিত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট এবিএম রিয়াজুল কবীর কাওসারকে উদ্দেশ্য করে ওই মন্তব্য করেন রুমিন ফারহানা।

অর্থাৎ, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন এক টিভি অনুষ্ঠানে দলটির নেতাকে উদ্দেশ্য করে রুমিন ফারহানার বক্তব্য বর্তমানে বিএনপি সরকারের বিরুদ্ধে বক্তব্য হিসেবে ছড়িয়ে পড়ছে।

আরো কিছু লেখা