আহমেদ ইয়াসীর আবরার

সিনিয়র রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
11 party alliance longmarch feature

পুরোনো ভিডিওকে লংমার্চের দৃশ্য দাবিতে প্রচার

আহমেদ ইয়াসীর আবরার

সিনিয়র রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

গত শনিবার ১১ দলীয় ঐক্যের লংমার্চের প্রথম পর্ব চলার সময় ফেসবুকে একটি পুরোনো ভিডিওকে এই কর্মসূচির দৃশ্য বলে প্রচার করা হয়। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি অন্তত ৭ মাস পুরোনো।

“কে যেন বলছিল লং মার্চে নাকি মানুষ নেই।”- এই ক্যাপশনে একটি ভিডিও পোস্ট হতে দেখা গেছে ফেসবুকে। গত ৫ সেপ্টেম্বর ব্যক্তিগত একটি প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওতে একটি বিশাল জনসমাবেশে মানুষকে স্লোগান দিতে দেখা যায়। স্লোগানগুলো হলো, “আমরা সবাই হাদী হবো/যুগে যুগে লড়ে যাব”, “গুলির মুখে কথা কবো/আমরা সবাই হাদী হবো”, “নারায়ে তাকবির/আল্লাহু আকবর”, “ইনকিলাব ইনকিলাব/জিন্দাবাদ জিন্দাবাদ”, “মুজিববাদ মুর্দাবাদ/মুর্দাবাদ মুর্দাবাদ”। প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি শেয়ার করা হয়েছে ১ হাজারেরও বেশি বার।

লংমার্চের ভিডিও দাবি করা ফেসবুক পোস্টের স্ক্রিনশট

একই ভিডিও আরও একাধিক ব্যবহারকারীদের পোস্ট করতে দেখা যায় (, )।

ভিডিওর সত্যতা যাচাইয়ে ডিসমিসল্যাব রিভার্স ইমেজ সার্চ করে। এতে গত ২৬ জানুয়ারিতে ইনস্টাগ্রামে পোস্ট হওয়া একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর দৃশ্যের সঙ্গে লংমার্চের দাবিতে ছড়ানো ভিডিওর দৃশ্যের হুবহু মিল লক্ষ্য করা যায়। ইনস্টাগ্রামের পোস্টের ক্যাপশনে লেখা, “শহীদ ওসমান হাদী ভাইয়ের  আয়ু যত সংক্ষিপ্ত তাঁর উদ্দেশ্য ততই মহান। অনাগত প্রজন্ম চাইলেও শহীদ হাদীর ত্যাগ ও রক্ত ভুলে যেতে পারবে না।”

এছাড়া, “ড. শফিকুল ইসলাম মাসুদ” নামের একটি গ্রুপে গত ৮ আগস্ট একই ভিডিও পোস্ট করে লেখা হয়, “আজ ঐতিহাসিক স্মরণীয় শুক্রবার..💔🥹 এই ঐতিহাসিক শুক্রবারকে স্মরণ করে, স্মরণ করছি ভারত আ’ধিপত্য’বি’রোধী সংগ্রা’মের ল’ড়ায়ের বীর- “শ’হীদ শরিফ ওসমান হাদি” ভাইকে।”

চলতি বছরের ২৬ জানুয়ারিতে পোস্ট হওয়া ইনস্টাগ্রাম পোস্টে একই ভিডিও (বামে); গত ৮ আগস্টের ফেসবুক পোস্টে একই ভিডিও (ডানে)

অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার দৃশ্য নয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর (শনিবার) মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ শেষে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচি শুরু করে ১১ দলীয় ঐক্য।

উল্লেখ্য, ১১ দলীয় ঐক্য ৪ বিভাগে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী গত শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করে জোটটি। এছাড়াও, আগামী ১৯ সেপ্টেম্বর রংপুর, ১০ অক্টোবর খুলনা এবং ২৪ অক্টোবর সিলেট অভিমুখে লংমার্চ করার কথা ১১ দলীয় ঐক্যের।

আরো কিছু লেখা