নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক দাবি মহাখালীতে পথচারী হত্যা, ভারতের ভিডিও

মহাখালীতে পথচারীকে পিটিয়ে হত্যার দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

মধ্যরাতে মহাখালীতে পথচারীকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি একাধিক সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ভারতের। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ জুলাই লক্ষ্ণৌর ইন্দিরা নগর থানা এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় এক যুবককে মারধরের ঘটনা ঘটে। ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, আট থেকে দশজন ব্যক্তি তাকে ঘিরে ধরে লাঠি, রড ও অন্যান্য অস্ত্র দিয়ে হামলা করে। ছড়িয়ে পড়া ভিডিওটি ওই ঘটনার।

ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ২০ জুলাই ৬ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, “মধ্যরাতে মহাখালীতে পথচারীকে পি/টিয়ে হ*ত্যার দৃশ্য!!।” ভিডিওতে দেখা যায়, সড়কে পড়ে থাকা এক ব্যক্তিকে লাঠি দিয়ে মারধর করছে তিনজন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ভিডিওটি ৬৭ হাজারেরও বেশি বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে ১ হাজার ৫০০ বারের বেশি। ফেসবুকের একাধিক (,,,) ব্যক্তিগত প্রোফাইল থেকে একই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়েছে।

ফ্যাক্টচেক দাবি মহাখালীতে পথচারী হত্যা, ভারতের লক্ষ্ণৌর ঘটনা
ভুয়া দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

অনুসন্ধানে ভিডিওর কিফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে দৈনিক তামসা সংকেতের অনলাইন সংস্করণে ১৯ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে। এ প্রতিবেদনের শিরোনাম ছিল, “চাঁদার টাকা না দেওয়ায় যুবককে নৃশংসভাবে মারধর।” এই প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে। প্রতিবেদনে বলা হয়, “রাজধানীর ইন্দিরা নগর থানা এলাকায় চাঁদার টাকা না দেওয়ায় এক যুবককে মারধরের ঘটনা প্রকাশ্যে এসেছে। ভুক্তভোগীর অভিযোগ, আট থেকে দশজন লোক তাকে ঘিরে ধরে লাঠি, রড ও অন্যান্য অস্ত্র দিয়ে আক্রমণ করে। সে গুরুতর আহত হলে তাকে মৃত ভেবে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।” 

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যমের একাধিক (,) প্রতিবেদন পাওয়া যায়। 

ফ্যাক্টচেক দাবি মহাখালীতে পথচারী হত্যা, ভারতের ভিডিও
প্রকৃত ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন।

অর্থাৎ, মহাখালীতে পথচারীকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, দাবিতে ছড়ানো ভিডিওটি ভারতের লক্ষ্ণৌর এক ঘটনার। 

আরো কিছু লেখা