মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক নেপালে বন্যায় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের মৃত্যুর ভুয়া খবর প্রচারফ্যাক্টচেক নেপালে বন্যায় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের মৃত্যুর ভুয়া খবর প্রচার

নেপালে বন্যায় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের মৃত্যুর ভুয়া খবর প্রচার

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

নেপালে বন্যায় পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায় মারা গেছেন, এমন দাবিতে সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। নেপালে সিনেমার শুটিংয়ে গিয়ে আকস্মিক বন্যায় আটকে পড়েন এই অভিনেতা। তবে তিনি মারা যাননি।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ১৫ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, “নেপালে ভয়াবহ আংশিক বন্যার কারণে মারা গেলেন ওপার বাংলার পরিচিত অভিনেতা খরাজ মুখার্জ।” (বানান অপরিবর্তিত) ভিডিওতে খরাজ মুখোপাধ্যায়ের সাদা-কালো ছবি ব্যবহার করা হয়।

ফ্যাক্টচেক নেপালে বন্যায় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের মৃত্যুর ভুয়া খবর প্রচার
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

এছাড়া একাধিক পেজ ও প্রোফাইল (, , , ) থেকে অভিনেতা খরাজের নিখোঁজ হওয়ার দাবি করা হয়।

অনুসন্ধানে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে একাধিক সংবাদমাধ্যমে (, , , , ) এই ঘটনায় প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। ২৭ আগস্ট পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম এবিপি আনন্দে প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম, “Kharaj Mukherjee : শ্যুটিং করতে গিয়ে নেপালে আটকে খরাজ মুখোপাধ্যায়, কী অবস্থায় রয়েছেন? ভয়াবহ অভিজ্ঞতা জানালেন।” প্রতিবেদনে বলা হয়, অভিনেতা খরাজ বাংলা সিনেমার শুটিংয়ে নেপালের পোখরায় গিয়ে আটকে পড়েছেন।

ফ্যাক্টচেক নেপালে বন্যায় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের মৃত্যুর ভুয়া খবর প্রচার
নেপালে শুটিং চলাকালে বন্যায় আটকা পড়লেও বেঁচে আছেন খরাজ মুখোপাধ্যায়।

এছাড়া বন্যার দিন, ২৬ আগস্ট, অভিনেতা খরাজ আনন্দবাজার পত্রিকাকে  জানান, “বাংলাদেশের একটি ছবির শুটিং করতে এসেছি ২০ অগস্ট। ২৬ তারিখ ফেরার কথা ছিল। বৃষ্টির কারণে আটকে পড়েছি। ভয়ঙ্কর বন্যা। ফ্লাইটের টিকিটও পাওয়া যাচ্ছে না। রাস্তায় যাতায়াত করার অবস্থা নেই। গোরখপুর থেকে ২৮ তারিখের প্লেন ধরে কলকাতা ফিরব।”

অর্থাৎ, পশ্চিমবঙ্গের অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের মৃত্যু ও নিখোঁজ হওয়ার দাবিতে প্রচারিত দাবিটি মিথ্যা।  নেপালে শুটিং চলাকালে বন্যায় আটকা পড়লেও বেঁচে আছেন তিনি।

আরো কিছু লেখা