তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
অনৈতিক কর্মকাণ্ডের সময় জামায়াতের নারী কর্মীদের আটকের দাবিতে ছড়াল সন্দেহভাজন পকেটমারদের ভিডিও

অনৈতিক কর্মকাণ্ডের সময় জামায়াতের নারী কর্মীদের আটকের দাবিতে ছড়াল সন্দেহভাজন পকেটমারদের ভিডিও

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

জামায়াতে ইসলামীর ৬৫ জন নারী কর্মীকে বিভিন্ন স্থানে যৌন কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করেছে, এমন দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম এক্সে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওতে থাকা ৬৫ নারীকে আটক করা হয়েছে সন্দেহভাজন পকেটমার হিসেবে।

গত ২৮ নভেম্বর এক্সে একটি অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। ৩৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন নারীকে মাইক্রোবাস থেকে নামিয়ে একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে। ডিবির ভেস্ট পরা কয়েকজন ব্যক্তিকে দেখা যাচ্ছে। পোস্টের বর্ণনা অনুবাদ করলে দাঁড়ায়, “জামায়াতে ইসলামীর ৬৫ জন নারী সদস্যকে বিভিন্ন স্থানে যৌন কর্মকাণ্ডে লিপ্ত থাকা অবস্থায় বাংলাদেশ পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করেছে। বাইরে থেকে ইসলামী বেশভূষা ধারণ করলেও এসব ব্যক্তি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করা হয়েছে।”

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ছয় শতাধিক বারের বেশি দেখা হয়েছে এবং ১৪ বার শেয়ার করা হয়েছে। এটি রিপোস্ট করে একজন লিখেছেন, “ছি! এই জামায়াতিরা আমাদের ধর্মকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে।”। আরেকজন লিখেছেন, “জামায়াতিদের জন্য একটি হালাল (বৈধ) চামড়ার ব্যবসা।”

অনৈতিক কর্মকাণ্ডের সময় জামায়াতের নারী কর্মীদের আটকের দাবিতে ছড়াল সন্দেহভাজন পকেটমারদের ভিডিও
ভুয়া দাবিতে প্রচারিত ভিডিও (বাঁয়ে) ও ‘আমার দেশ’ প্রকাশিত ভিডিওর (ডানে) স্ক্রিনশট

ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে একাধিক গণমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদন (১, ২) পাওয়া যায়। সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যের সাথে এসব ভিডিওতে থাকা একাধিক নারীর পোশাক, মাইক্রোবাস ও আশেপাশের দৃশ্য মিলে যায়। 

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে এ ঘটনায় প্রকাশিত একাধিক সংবাদ প্রতিবেদনও (১, ২) পাওয়া যায়। শনিবার প্রকাশিত এসব প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৮ নভেম্বর রাজশাহীতে ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীর তাফসির মাহফিলকে কেন্দ্র করে এই নারীদের আটক করা হয়। রাজশাহী মহানগর পুলিশ-আরএমপির গোয়েন্দা শাখা-ডিবির সদস্যরা শনিবার বিকেল তিনটা পর্যন্ত মাহফিলস্থলে অভিযান চালিয়ে পকেটমার সন্দেহে তাদের আটক করে। আটক হওয়া নারীরা দেশের বিভিন্ন এলাকার বাসিন্দা।

অর্থাৎ, অনৈতিক কর্মকাণ্ডের সময় জামায়াতের নারী কর্মীদের আটকের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে সন্দেহভাজন পকেটমারদের আটকের ঘটনার। 

আরো কিছু লেখা