তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
জামায়াত নেতা আটকের দাবিতে ছড়াচ্ছে ওলামা দলের সাবেক নেতার ভিডিও

জামায়াত নেতা আটকের দাবিতে ছড়াচ্ছে ওলামা দলের সাবেক নেতার ভিডিও

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, কুমিল্লায় জামায়াত নেতা জাকির নারীসহ আটক হয়েছেন। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওতে দৃশ্যমান ব্যক্তি জামায়াতে ইসলামী নয়, ওলামা দলের সাবেক নেতা।

নিজেদের সংবাদমাধ্যম দাবি করা বাংলা টোয়েন্টিফোর মিডিয়া (Bangla24midia) নামের এক ফেসবুক পেজ থেকে ৪৩ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে ও ক্যাপশনে লেখা ছিল, “কুমিল্লায় জামায়াত নেতা জাকির নিজ বাসায় প’তি’তা সহ হা’তে’না’তে ক’ট” (বানান অপরিবর্তিত)। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত ভিডিওটি ৯৩ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং তিন হাজার বারের বেশি শেয়ার হয়েছে। 

জামায়াত নেতা আটকের দাবিতে ছড়াচ্ছে ওলামা দলের সাবেক নেতার ভিডিও
ভুয়া দাবিতে প্রচারিত পোস্টের স্ক্রিনশট

একই দাবিতে একই ঘটনার ভিডিও দুই পর্বে (, ) পোস্ট করা হয়েছে ডব্লিউএমআর নিউজ নামে নিজেদের সংবাদমাধ্যম দাবি করা আরেকটি ফেসবুক পেজ থেকে। এর মধ্যে প্রথম পর্বের ভিডিওটি ১৬০০ বারের বেশি শেয়ার হয়েছে, ভিডিওটি দেখা হয়েছে ৬০ হাজারের বেশি বার। 

কিওয়ার্ড সার্চে মূল ঘটনা নিয়ে প্রকাশিত একাধিক সংবাদ প্রতিবেদন (, , ) খুঁজে পায় ডিসমিসল্যাব। এশিয়া পোস্ট ও আমার দেশের প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওতে দৃশ্যমান ব্যক্তি ও আশেপাশের পরিবেশ হুবহু মিলে যায়। এসব প্রতিবেদনের শিরোনাম থেকে জানা যায়, ভিডিওর ব্যক্তি কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দলের সাবেক সাধারণ সম্পাদক।

জামায়াত নেতা আটকের দাবিতে ছড়াচ্ছে ওলামা দলের সাবেক নেতার ভিডিও
মূল ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট 

জাকির হোসেনের পরিচয় ব্যবহার করে তৈরি এক ফেসবুক অ্যাকাউন্টে একাধিক ছবি ও ভিডিওতে তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির বিভিন্ন সভা-সমাবেশে দেখা যায়। 

অর্থাৎ, নারীসহ জামায়াত নেতা আটকের দাবিতে ছড়িয়ে পড়ার দাবিটি সত্য নয়। মূলত ভিডিওর ব্যক্তি কুমিল্লার ওলামা দলের সাবেক নেতা।

আরো কিছু লেখা