নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক দাবি বাংলাদেশের দৃশ্য, ভারতের গুজরাটের খুনের ঘটনা

প্রকাশ্যে মানুষ খুনের দৃশ্যটি বাংলাদেশের নয়, ভারতের

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বাংলাদেশে প্রকাশ্যে মানুষ খুন করা হচ্ছে, এমন দাবিতে একটি ছবি এবং ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দৃশ্যটি ভারতের গুজরাটের। ভারতীয় গণমাধ্যম অনুযায়ী, গত ৭ জুলাই গুজরাট রাজ্যের রাজকোট জেলায় জয়ন্ত বাঘেলা নামের এক ব্যক্তি মায়ের জীবনসঙ্গী কমলেশ বাঘেলাকে ছুরিকাঘাত করে হত্যা করেন। 

ফেসবুকে “সন্দ্বীপ আওয়ামীলীগ পরিবার” নামের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ১১ জুলাই ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “হায় আল্লাহ প্রকাশ্যে এভাবে একটা মানুষকে খুন করা হয় আমার সোনার বাংলায়। সারা বিশ্বে আধুনিক যুগ চল্লেও বাংলাদেশে বর্তমানে চলে জালিম সৈরাচারদের যুগে। আল্লাহ তুমি এদের হেদায়েত দাও।” ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (,) থেকেও একই দাবিতে দৃশ্যটি শেয়ার করা হয়।

ফ্যাক্টচেক দাবি বাংলাদেশের দৃশ্য, ভারতের গুজরাটের খুনের ঘটনা
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

দাবির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে ভারত-ভিত্তিক সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের গত ৮ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনাম ছিল, “ভিডিও: এক ব্যক্তি তার মায়ের জীবনসঙ্গীকে রাস্তায় তাড়া করে ছুরিকাঘাতে হত্যা করেছেন।” এ প্রতিবেদনে বলা হয়, “গুজরাটের রাজকোট জেলায় মায়ের জীবনসঙ্গীকে বারবার ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার, ৭ জুলাই একাধিক প্রত্যক্ষদর্শীর সামনে এই ঘটনাটি ঘটে। হত্যাকাণ্ডের এই পুরো ঘটনাটি কাছাকাছি থাকা একটি সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। নিহত ব্যক্তির নাম কমলেশ বাঘেলা (৩৫) বলে শনাক্ত করা গেছে। অভিযুক্ত ২০ বছর বয়সি জয়ন্ত বাঘেলা, কমলেশের জীবনসঙ্গী নীতার ছেলে।” এ প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিও এবং ছবির হুবহু মিল রয়েছে। এছাড়াও একাধিক ভারতীয় গণমাধ্যম (,,) ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ফ্যাক্টচেক দাবি বাংলাদেশের দৃশ্য, ভারতের গুজরাটের খুনের ঘটনা
মূল ঘটনা নিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন।

অর্থাৎ, প্রকাশ্যে বাংলাদেশে মানুষকে খুন করা হচ্ছে দাবিতে ছড়ানো দৃশ্যটি ভারতের গুজরাট রাজ্যের। 

আরো কিছু লেখা