তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
দাবি শেখ হাসিনাকে ফেরাতে সীমান্তে ভারতীয় হেলিকপ্টার, দৃশ্যটি নেদারল্যান্ডসে সামরিক মহড়ার

দাবি শেখ হাসিনাকে ফেরাতে সীমান্তে ভারতীয় হেলিকপ্টার, দৃশ্যটি নেদারল্যান্ডসে সামরিক মহড়ার

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতীয় সেনাবাহিনীর ছয়টি হেলিকপ্টার বেনাপোল সীমান্ত পরিদর্শন করছে, এমন দাবিতে সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি ২০১৮ সালে নেদারল্যান্ডসে অনুষ্ঠিত “ফ্যালকন অটাম” নামের সামরিক মহড়ার। 

মঙ্গলবার “১৯৭১ বাংলাদেশ আওয়ামী লীগ” নামে এক ফেসবুক পেজ থেকে ৭ মিনিট ৩ সেকেন্ডের ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টে লেখা ছিল, “শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের সেনাবাহিনী বেনাপোল বর্ডার পরিদর্শন করছেন ছয়টি হেলিকপ্টার। ইনশাল্লাহ জয় বাংলার জয় হবেই #বাংলাদেশ #আওমীলীগ। (বানান অপরিবর্তিত)।”

ভিডিওটি “বাংলাদেশ আওয়ামী লীগ || BANGLADESH AWAMI LEAGUE” ও “বঙ্গবন্ধুর ইতিহাস” নামে ফেসবুক গ্রুপেও ছড়িয়ে পড়েছে।

এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ৪৩ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং দেড় শতাধিকবার শেয়ার করা হয়েছে। একজন মন্তব্য করেছেন, “হাসিনা বাংলাদেশে সসন্মানের সাথে যাবে কেউ কিছু বলার সাহস রাখবে না।” আরেকজন আবার লিখেছেন, “এইটা রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধে ব্যবহৃত একটি ভিডিও ক্লিপ।” 

দাবি শেখ হাসিনাকে ফেরাতে সীমান্তে ভারতীয় হেলিকপ্টার, দৃশ্যটি নেদারল্যান্ডসে সামরিক মহড়ার
ভুয়া দাবিতে প্রচারিত ভিডিও (বাঁয়ে) ও রোটোর প্রোতে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট (ডানে)

ভিডিওটির কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। এতে সংবাদমাধ্যম হিসেবে পরিচয় দেওয়া রোটোর প্রো নামে এক ফেসবুক পেজে ২০২০ সালের ১৭ জুলাই প্রকাশিত ভিডিও প্রতিবেদন পাওয়া যায়। ৬ মিনিট ৫৯ সেকেন্ডের এই ভিডিওর সঙ্গে সম্প্রতি ছড়িয়ে পড়া ভিডিওটির দৃশ্যের হুবহু মিল রয়েছে।

প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৮ সালের ফ্যালকন অটাম সামরিক মহড়ায় নেদারল্যান্ডসের ডাচ সিএইচ-ফোরটিসেভেন চিনুক হেলিকপ্টারের মাধ্যমে স্লিং লোড (ঝুলন্ত ভার বহন) প্রশিক্ষণ পরিচালিত হয়। ২০১৮ সালের ১৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এই বার্ষিক যৌথ মহড়ায় নেদারল্যান্ডসের সশস্ত্র বাহিনীর সঙ্গে অন্যান্য দেশের সামরিক বাহিনীও অংশগ্রহণ করে। ভিডিওটির উৎস হিসেবে নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কথা জানিয়েছে পেজটি। 

  • দাবি শেখ হাসিনাকে ফেরাতে সীমান্তে ভারতীয় হেলিকপ্টার, দৃশ্যটি নেদারল্যান্ডসে সামরিক মহড়ার
  • দাবি শেখ হাসিনাকে ফেরাতে সীমান্তে ভারতীয় হেলিকপ্টার, দৃশ্যটি নেদারল্যান্ডসে সামরিক মহড়ার
  • দাবি শেখ হাসিনাকে ফেরাতে সীমান্তে ভারতীয় হেলিকপ্টার, দৃশ্যটি নেদারল্যান্ডসে সামরিক মহড়ার

নেদারল্যান্ডসের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইউটিউব চ্যানেলে ২০১৮ সালের ৬ নভেম্বর ২ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওর একাধিক ক্লিপ যাচাই করা ভিডিওর সঙ্গে হুবহু মিলে যায়। একই ক্লিপ খুঁজে পাওয়া যায় ২০১৮ সালের ৩০ অক্টোবর প্রকাশিত ম্যাগাজিনেও। 

দাবি শেখ হাসিনাকে ফেরাতে সীমান্তে ভারতীয় হেলিকপ্টার, দৃশ্যটি নেদারল্যান্ডসে সামরিক মহড়ার
ডাচ ম্যাগাজিনে প্রকাশিত ভিডিওর স্ক্রিনশট

অর্থাৎ, ছড়ানো ভিডিওটি শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতীয় সেনাবাহিনীর ছয়টি হেলিকপ্টার বেনাপোল সীমান্ত পরিদর্শনের নয়, দৃশ্যগুলো নেদারল্যান্ডসে আট বছর আগে অনুষ্ঠিত সামরিক মহড়ার। 

আরো কিছু লেখা