নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্টচেক নারী নির্বাহি ম্যাজিস্ট্রেট মারধর, নারী উদ্যোক্তাকে হয়রানি

মারধরের শিকার নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নন

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয়েছে, নারী নির্বাহী ম্যাজিস্ট্রেটকে মারধর করা হচ্ছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি রাজবাড়ীর কাপড় বাজারে পুলিশের সামনে এক নারী উদ্যোক্তাকে মারধরের দৃশ্য।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ৩০ আগস্ট একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “একজন নির্বাহী ম্যা’জিস্ট্রেটের গায়ে হাত তোলা কিল লা’থি মা’রা ব্যর্থ সরকার বিএনপি।” ২৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, গোলাপি সালোয়ার কামিজ পরিহিত এক নারীকে দুজন পুরুষ লাথি এবং ধাক্কা দেন। এক নারী পুলিশ সদস্যকে দেখা যায় ওই নারীকে ধরে আছেন।

ফেসবুকের একাধিক প্রোফাইল (, , , ) ও পেজ () থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করতে দেখা যায়। ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকেও ভিডিওটি পোস্ট করা হয়।

ফ্যাক্টচেক নারী নির্বাহি ম্যাজিস্ট্রেট মারধর, নারী উদ্যোক্তাকে হয়রানি
ভুয়া দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

সত্যতা যাচাইয়ে ভিডিওটির কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে, বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রকাশিত একটি প্রতিবেদন সামনে আসে। এ প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের হুবহু মিল রয়েছে। প্রতিবেদনের এক অংশে বলা হয়, “রাজবাড়ীর কাপড় বাজারে পুলিশের সামনে এক নারীকে লাথি ও ধাক্কা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শাসমুল হক বলেন, শনিবার দুপুরে রাজবাড়ী কাপড় বাজারে এ ঘটনা ঘটে।”

প্রতিবেদনে জানানো হয়, দোকানের এক কর্মচারীর চাকরি ছেড়ে দেওয়ার জেরে তার দোকানে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নারী সহকর্মীরা মিছিল করলে তাদের ওপর কাপড় বাজারের ব্যবসায়ীরা হামলা চালায়। তবে রাজবাড়ী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক বেনজির আহমেদ দাবি করেছেন, এক কর্মচারী চাকরি ছেড়ে নিজে দোকান দিতে চাওয়ায় তাতে বাধা দিয়েছেন ওই নারী উদ্যোক্তা, এখান থেকেই ঝামেলার শুরু।

ফ্যাক্টচেক নারী নির্বাহি ম্যাজিস্ট্রেট মারধর, নারী উদ্যোক্তাকে হয়রানি
প্রকৃত ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন।

এছাড়াও একাধিক সংবাদমাধ্যম (, , , ) ঘটনাটি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। সকল প্রতিবেদনেই ভুক্তভোগীকে নারী উদ্যোক্তা বলা হয়েছে। 

অর্থাৎ, মারধরের শিকার নারী নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়। 

আরো কিছু লেখা