তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
কয়েকজন ঘুমন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলার দৃশ্য দাবিতে ছড়াচ্ছে ভারতের ঘটনার দৃশ্য।

ঢাবিতে ছাত্রলীগের ওপর হামলার দাবিতে ছড়াচ্ছে ভারতের ভিডিও

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

কয়েকজন ঘুমন্ত মানুষকে একদল ব্যক্তির মারধরের ভিডিও সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করে বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলার দৃশ্য এটি। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, বাংলাদেশের নয়, ভারতের একটি হোটেলে ঘুমিয়ে থাকা কয়েক ব্যক্তিকে মারধরের পর ছিনতাইয়ের দৃশ্য এটি।

এক্সে ছড়িয়ে পড়া ২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, তিনজন ঘুমন্ত ব্যক্তিকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছে মুখোশধারী কয়েকজন। ক্যাপশনে লেখা, “দীর্ঘদিন পর ঢাবি ছাত্রলীগের কর্মীরা ক্যাম্পাসে ফিরে হামলার শিকার। প্রশাসন ও ছাত্রদলের আশ্বাসের পরও ঘুমন্ত অবস্থায় নির্মম আক্রমণ। দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে।” ভিডিওটি এ পর্যন্ত প্রায় দুই হাজার বার দেখা হয়েছে।

ঘটনার সত্যতা যাচাইয়ে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ডিসমিসল্যাব। দেখা যায়, একই ভিডিও নিয়ে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন (, ) প্রকাশিত হয়েছে। পর্যবেক্ষণে দেখা যায়, বাংলাদেশের বলে ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমের ভিডিও প্রতিবেদনে দেখতে পাওয়া দৃশ্যের হুবহু মিল রয়েছে। সেখানে থাকা হামলাকারী ও আক্রান্তের পোশাক, স্থান, ঘটনার দৃশ্যপট উভয় ভিডিওতেই পুরোপুরি মিলে যায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনগুলোতে বলা হয়, ভিডিওটি ভারতের রাজস্থানের বেওয়ারের একটি হোটেলের বাইরে ঘুমন্ত তিন যুবককে হামলার ঘটনার। গত ১৫ এপ্রিল গভীর রাতে তাদের লক্ষ্য করে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালানো হয়। পুরো ঘটনা সেখানে থাকা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে, যা পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় নগদ ৫০,০০০ টাকা ও একটি সোনার চেইন ছিনতাই করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। 

অর্থাৎ, ভিডিওটি ভারতের এক হোটেলের বাইরে হামলার ঘটনার, যা বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলার বলে ছড়ানো হচ্ছে; যা সঠিক নয়।

আরো কিছু লেখা