ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, আজ ঢাকার রাজপথ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের দখলে। তবে যাচাইয়ে দেখা গেছে, ভিডিওটি পুরোনো।
১০ নভেম্বর ফেসবুকে বিভিন্ন প্রোফাইল থেকে ভিডিওটি পোস্ট করা হয়। এসব পোস্টের ক্যাপশনে লেখা হয়, “ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ঢাকার রাজপথ আজকে রাতে আওয়ামীলীগ ছাত্রলীগ যুবলীগের দখলে…!! হে আল্লাহ আপনি রহমানের রাহিম আজকে ২৭ মাস ঘরের বাইরে বাচ্চাকাচ্চা ফ্যামিলি ছাড়া আমরা আপনার সহযোগিতা চাই..!!” এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত পোস্টটি ৫ হাজারের বেশি প্রতিক্রিয়া পেয়েছে এবং ২০০ বারের বেশি শেয়ার হয়েছে।
প্রায় একই দাবিতে ফেসবুকে একাধিক পোস্ট ছড়িয়ে পড়েছে (১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯)।

সত্যতা যাচাইয়ে একাধিক কিফ্রেম নিয়ে রিভার্স সার্চ করা হয়। এতে প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। ২০২৫ সালের ১৮ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনটি থেকে জানা যায়, বিএনপির প্রার্থী মনোনয়ন নিয়ে বিক্ষুব্ধ ব্যক্তিরা মশালমিছিল করেন।
ওই ফ্যাক্টচেক প্রতিবেদনে আওয়ামী লীগের ‘শাটডাউন’ কর্মসূচি দাবি করা যেসব দৃশ্যকে বিএনপির বিক্ষোভের বলা হয়েছে, সে দৃশ্যগুলোর সঙ্গে বর্তমানে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যের মিল রয়েছে।

অর্থাৎ, ঢাকার রাজপথ আজ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের দখলে থাকার দৃশ্য দাবিতে যে ভিডিও ছড়িয়ে পড়েছে, সেটি ২০২৫ সালের নভেম্বরেও ছড়াতে দেখা গেছে।

