সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
misleading video involving Cumilla-6 MP.

সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নারীসহ আটকের দাবিটি ভুয়া

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

সাদা টুপি-পাঞ্জাবি পরা বয়স্ক এক ব্যক্তি এক নারীর কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে- এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে প্রচার করে দাবি করা হচ্ছে কুমিল্লা সদর আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নারীসহ আটক করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, দাবিটি মিথ্যা। ভিডিওতে মনিরুল হক চৌধুরীর সঙ্গে থাকা নারী হলেন চলতি বছরের এপ্রিল মাসে কুমিল্লায় ছিনতাইকারীদের হাতে খুন হওয়া কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রী। এটি কোনো আটকের ঘটনার দৃশ্য নয়।

সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২২ জুলাই ভিডিও পোস্ট করে লেখা হয়, “কুমিল্লা সদর আসনের বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী নারী সহ আটক।” ৩৪ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী এক নারীর সঙ্গে দাঁড়িয়ে আছেন। তাদের পেছনে কয়েকজন লোকের উপস্থিতি দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে একটি গান জুড়ে দেওয়া হয়েছে।

False claim links MP Monirul Haque Chowdhury to arrest with woman.
ফেসবুক পোস্টে দাবি করা হচ্ছে কুমিল্লা সদর আসনের এমপি মনিরুল হক চৌধুরি নারীসহ আটক।

এই প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত ভিডিওটি ৩৯ হাজারের বেশিবার দেখা হয়েছে এবং ছয়শর বেশি শেয়ার করা হয়েছে। ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছেন দুই হাজার ৪০০’র অধিক ব্যবহারকারী।

ফেসবুকের আরও একাধিক পেজ ও প্রোফাইল (, , , ,, ) থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে।

ঘটনার সত্যতা যাচাইয়ে ভিডিওর কয়েকটি কি-ফ্রেম রিভার্স সার্চ করে দেখে ডিসমিসল্যাব। সার্চে চলতি বছরে ১০ মে, সংবাদমাধ্যম নিউজ টোয়েন্টিফোরের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনামে লেখা, “কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বৈরাগীর স্ত্রীর পাশে এমপি মনিরুল হক চৌধুরী” ৪২ সেকেন্ডের প্রতিবেদনের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর দৃশ্যপটের হুবহু সাদৃশ্য রয়েছে।

False claim links MP Monirul Haque Chowdhury to arrest with woman.
নিহত কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর স্ত্রীর সঙ্গে এমপি মনিরুল হক চৌধুরির দেখা করতে যাওয়া নিয়ে নিউজ টোয়েন্টি ফোরের ভিডিও প্রতিবেদনেও দেখা যায় একই দৃশ্য।

বিস্তারিত যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করে সার্চ করলে এ ঘটনা নিয়ে একাধিক সংবাদমাধ্যমে (, , , , , ) প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়।

প্রসঙ্গত, চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে গত ২৪ এপ্রিল রাতে কুমিল্লার বাসায় ফেরার পথে ছিনতাইকারীদের হাতে হত্যাকাণ্ডের শিকার হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী (৩৫)। ২৫ এপ্রিল সকালে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকার আইরিশ হিল হোটেলের পাশে ওই কাস্টমস কর্মকর্তার মরদেহ পাওয়া যায়। 

False claim links MP Monirul Haque Chowdhury to arrest with woman.
এই ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদন।

সময় নিউজের প্রতিবেদন অনুযায়ী, কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী চলতি বছরের ৮ মে, বিকেলে নগরীর পানপট্রি এলাকার ওই কর্মকর্তার ভাড়া ফ্ল্যাটে যান এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। এসময় বুলেট বৈরাগীর পরিবারের দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়ে কুমিল্লায় তার পরিবারের স্থায়ী নিবাসের আশ্বাস দেন এই সংসদ সদস্য। পরিবারের আর্থিক সচ্ছলতার জন্য বুলেট বৈরাগীর স্ত্রীকে চাকরি দেওয়ার আশ্বাসও দেন তিনি। একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে সমবেদনা জানানোর সময় মনিরুল হক চৌধুরীকে নিহত রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর শিশুসন্তানকে কোলে নিয়ে আদর করতে এবং স্ত্রী উর্মি হীরার মাথায় ও কাঁধে হাত বুলিয়ে দিতে দেখা যায়। 

অর্থাৎ কুমিল্লা সদর তথা কুমিল্লা-৬ আসনের বিএনপির এমপি মনিরুল হক চৌধুরী নারী সহ আটকের দাবিতে ছড়ানো ভিডিওটি ভিন্ন ঘটনার। মূলত ভিডিওতে তার পাশে থাকা নারী বুলেট বৈরাগীর স্ত্রী।

আরো কিছু লেখা