মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
চট্টগ্রামে রাতে বিএনপি-জামায়াত সংঘর্ষ বলে ছড়াচ্ছে পুরোনো ভিডিও

চট্টগ্রামে রাতে বিএনপি-জামায়াত সংঘর্ষ বলে ছড়াচ্ছে পুরোনো ভিডিও

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

গভীর রাতে চট্টগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি আগে থেকেই ভিন্ন দাবিতে সামাজিক মাধ্যমে রয়েছে। 

ফেসবুকের একটি অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “গতকাল রাতে চট্টগ্রামে জামাত-বিএনপি ‘সং’ঘ’র্ষ’।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৬০ হাজারের বেশি ভিউ হয়েছে। প্রতিক্রিয়া এসেছে নয় শর অধিক। অন্তত দুই শ বার শেয়ার করতে দেখা গেছে। এছাড়া, ভিডিওটি একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে (, , , , )।

চট্টগ্রামে রাতে বিএনপি-জামায়াত সংঘর্ষ বলে ছড়াচ্ছে পুরোনো ভিডিও
ভুয়া দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ভিডিওটি পর্যবেক্ষণে ২০ সেকেন্ড থেকে ২২ সেকেন্ড অংশে দেখা যায়, একটি সাইনবোর্ডে ‘ঢাকা দক্ষিণ’ লেখা রয়েছে। অধিকতর যাচাইয়ে রিভার্স সার্চ দিলে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গত ১৩ ফেব্রুয়ারি পোস্ট হওয়া হুবহু একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে লেখা আছে, “ঢাকা ৮ এ কেন্দ্র দখল।  ঢাকা ৮ এ বিএনপির গুন্ডারা কেন্দ্র দখল করে ব্যালট বাক্স ভর্তি করে ফেলে। পরে ১১ দলের কর্মীরা বাঁধা দিতে গেলে উল্টো পুলিশ ১১ দলের কর্মীদের উপর আক্রমণ করে। এই লাইলাতুল ভোটের কারণেই কি জুলাইতে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছিল?” 

প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে ফেসবুকেও ঢাকা- ৮ আসনের কেন্দ্র দখলের দাবিতে (, , ) একই ভিডিও পাওয়া যায়। এতে দৃশ্যটি পুরোনো বলে নিশ্চিত হওয়া যায়। তবে এটি মূলত কোন ঘটনার তা নিশ্চিত হওয়া যায়নি। 

চট্টগ্রামে রাতে বিএনপি-জামায়াত সংঘর্ষ বলে ছড়াচ্ছে পুরোনো ভিডিও
ইনস্টাগ্রামের এক পুরোনো পোস্টে হুবহু একই ভিডিও পাওয়া যায়।

অর্থাৎ, গভীর রাতে চট্টগ্রামে বিএনপি- জামায়াত সংঘর্ষ দাবিতে ছড়ানো ভিডিওটি সাম্প্রতিক কোনো দৃশ্য নয়।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল চট্টগ্রামের সরকারি সিটি কলেজে দেয়ালচিত্রের একটি লেখা পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

আরো কিছু লেখা