নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check: Viral video falsely claims BGB detained a BSF spy; footage actually shows a polling centre incident in Munshiganj.

বিএসএফের গুপ্তচর আটকের নয়, দৃশ্যটি ভোটকেন্দ্র দখলের

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

একাধিক সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে, মাইন পাতার জন্য ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর এক গুপ্তচর বাংলাদেশে অনুপ্রবেশ করে। এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি পুরোনো এবং ভিন্ন ঘটনার। যাচাইয়ে দেখা যায়, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে মুন্সীগঞ্জে একটি ভোটকেন্দ্র দখল করার চেষ্টায় ককটেল বিস্ফোরণ হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা। বিএসএফের গুপ্তচর আটকের দাবিতে ছড়ানো ভিডিওটি সে ঘটনার দৃশ্য। 

ফেসবুকে “দ্য স্টুডেন্ট জার্নাল” নামের একটি পেজ থেকে গত ৭ জুন ৩২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “মাইন পাতার জন্য বাংলাদেশে অনুপ্রবেশকারী বিএসএফ-এর এক গুপ্তচর’কে আটক করেছে বিজিবি।” ৩২ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, খয়েরি রঙের টিশার্ট পরিহিত এক ব্যক্তিকে সেনাবাহিনীর একাধিক সদস্য আটক করেছে। ভিডিওর ২৫ সেকেন্ডে একটি টিনের ঘরের মধ্যে সেনাবাহিনীর সদস্যদের দেখা যায়। 

Fact-check: Viral video falsely claims BGB detained a BSF spy; footage actually shows a polling centre incident in Munshiganj.
ভুয়া দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৭ লক্ষ বারের বেশি দেখা হয়েছে ভিডিওটি, শেয়ার হয়েছে অন্তত ১৫ হাজার বার।

ফেসবুকের একাধিক (, , , , , ) ব্যক্তিগত প্রোফাইল এবং পেজ থেকেও একই দাবিতে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইউটিউবের একাধিক (, , ) চ্যানেল থেকেও করা হয়েছে একই দাবি। ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকেও এই ভিডিও শেয়ার করা হয়। 

সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে যমুনা টিভির ভিডিও প্রতিবেদন সামনে আসে। গত ১২ ফেব্রুয়ারি প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “মুন্সিগঞ্জে কেন্দ্রের বাইরে ককটেল বিস্ফোরণ; পাকড়াও করলো সেনাবাহিনী।” এ প্রতিবেদনের দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল রয়েছে। এ ভিডিওতেও একই ব্যক্তি এবং তাকে সেনাবাহিনীকে আটক করতে দেখা যায়। এছাড়াও, একাধিক (, , , ) সংবাদমাধ্যমের ভিডিও প্রতিবেদনে ভিডিওটিকে মুন্সীগঞ্জের ভোটকেন্দ্র দখলের ঘটনা হিসেবে উল্লেখ করা হয়। 

একাধিক (, , , ) জাতীয় সংবাদমাধ্যমেও এ নিয়ে লিখিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইত্তেফাকের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, “মুন্সীগঞ্জ-৩ আসনের একটি ভোটকেন্দ্রের পাশে কয়েক দফা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং একপর্যায়ে আলুর জমিতে দৌড়ে পালানোর চেষ্টা করার সময় ৫ জনকে আটক করা হয়। একটি অবিস্ফোরিত ককটেলও উদ্ধার করা হয়েছে। ১২ ফেব্রুয়ারি মুন্সীগঞ্জ সদর উপজেলার মাকহাটি গুরুচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে এ ঘটনা ঘটেছে। এতে কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িকভাবে বিঘ্নিত হয়।” 

Fact-check: Viral video falsely claims BGB detained a BSF spy; footage actually shows a polling centre incident in Munshiganj.
মূল ঘটনা নিয়ে প্রচারিত পুরোনো সংবাদ প্রতিবেদন।

অর্থাৎ, বিএসএফের গুপ্তচর আটকের দাবিতে ছড়ানো ভিডিওটি মুন্সীগঞ্জের ভোটকেন্দ্র দখলের ঘটনার।

আরো কিছু লেখা