মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব
Factcheck awami lockdown ai feature

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধের দৃশ্য দাবিতে এআই ছবি প্রচার 

মৌ দাস

ফেলো, ডিসমিসল্যাব

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ছবি ছড়িয়ে পড়েছে। পোস্টে দাবি করা হয়েছে, যুবলীগের ডাকা “ঢাকা লকডাউন” এর অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লা মহাসড়ক অবরোধের দৃশ্য এটি। তবে ফ্যাক্টচেকে দেখা গেছে, ছবিটি এআই দিয়ে তৈরি।

২০ সেপ্টেম্বর ফেসবুকে একটি গ্রুপে ছবিটি পোস্ট করা হয়েছে। পোস্টে লেখা ছিল, ‘যুবলীগের ডাকা “ঢাকা লক ডাউন” চলছে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লা মহাসড়ক অবরোধ।’ ছবিতে একটি মহাসড়কে প্রচুর মানুষ দেখা যাচ্ছে, পেছনে যানবাহন দাঁড়িয়ে আছে, রাস্তায় কিছু পুড়ছে। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত এসব পোস্টে আড়াই হাজারের বেশি প্রতিক্রিয়া, দেড় শতাধিক মন্তব্য দেখা গেছে। পোস্টটি প্রায় ২৫০বার শেয়ার করা হয়েছে।

লকডাউন নিয়ে করা পোস্টে এআই ছবি

ফেসবুকে একাধিক পোস্টে (, ) ছবিটি একই দাবিতে পোস্ট করা হয়েছে।

ছবিটির সত্যতা যাচাইয়ে প্রথমে এর দৃশ্যগত বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করা হয়। ছবিতে থাকা মানুষের মুখমণ্ডল, হাত-পা, শরীরের গঠন এবং পেছনের বিভিন্ন উপাদানে অসংগতি ও বিকৃতির লক্ষণ দেখা যায়।

পরে ছবিটি একাধিক এআই শনাক্তকরণ টুলে পরীক্ষা করা হয়। ছবি বিশ্লেষণকারী টুল সাইটইঞ্জিন ছবিটিকে ৯৯ শতাংশ সম্ভাবনায় এআই-নির্মিত হিসেবে শনাক্ত করে। একইভাবে হাইভ মডারেশনের পরীক্ষায় ছবিটি ৯৯.৯ শতাংশ সম্ভাবনায় এআই-জেনারেটেড হিসেবে শনাক্ত হয়।

এছাড়া ছবিটি ওপেনএআই-এর ইমেজ বিশ্লেষণ ব্যবস্থায় পরীক্ষা করা হলে এটিকে এআই দিয়ে তৈরি ছবি হিসেবে শনাক্ত করা হয়। অর্থাৎ, পৃথক তিনটি প্রযুক্তিনির্ভর বিশ্লেষণেও ছবিটির এআই-নির্মিত হওয়ার বিষয়ে একই ধরনের ফল পাওয়া গেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে দাবি করা হয়েছে, যুবলীগের ডাকা ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লা মহাসড়ক অবরোধ করা হয়েছে। কিন্তু পোস্টগুলোর সঙ্গে ব্যবহৃত ছবিতে থাকা দৃশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন বা ঘটনাস্থলের অন্য কোনো ছবি বা ভিডিও পাওয়া যায়নি।

সুতরাং, যুবলীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে ঢাকা-চট্টগ্রাম-কুমিল্লা মহাসড়ক অবরোধের দৃশ্য দাবিতে ছড়িয়ে পড়া ছবিটি এআই দিয়ে তৈরি।

আরো কিছু লেখা