সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব
Old Haryana sanitation workers’ protest video falsely linked to a Delhi lockdown rally.

দিল্লিতে সিজেপির আন্দোলন ঠেকাতে ময়লা ফেলার দাবিতে হরিয়ানার ২ মাস পুরোনো ভিডিও প্রচার

সুদেষ্ণা মহাজন অর্পা

রিসার্চ অ্যাসোসিয়েট, ডিসমিসল্যাব

সংবাদমাধ্যম ‘দৈনিক ইত্তেফাক’ এবং অনলাইন মিডিয়া ‘সেন্ট্রিস্ট ন্যাশন টি়ভি’র ফেসবুক পেজে ১০ অক্টোবর একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়েছে, জন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নির্ধারিত বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের বাধা দিতে দিল্লির রাস্তায় ময়লা ফেলা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো ঘটনার নয় বরং ২ মাস আগে পুরোনো হরিয়ানায় পরিচ্ছন্নতা কর্মীদের একটি বিক্ষোভের দৃশ্যের।

অনলাইন মিডিয়া ‘সেন্ট্রিস্ট ন্যাশন টিভি’র ফেসবুক পেজে ১০ অক্টোবর ভিডিওটি পোস্ট করা হয়। ১ মিনিট ১৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি ডাম্পার থেকে রাস্তার ওপর আবর্জনা ফেলা হচ্ছে।  চারপাশে অনেক লোকজন রাস্তাজুড়ে ময়লাগুলো ছড়িয়ে আন্দোলন করছে। এ সময় আশপাশে কয়েকজনকে স্লোগান দিতেও দেখা যায়। পোস্টে লেখা, “ককরোচ জনতা পার্টির (সিজেপি) শনিবারের (১০ অক্টোবর) নির্ধারিত বিক্ষোভ মিছিলে যাতে আন্দোলনকারীরা যন্তর মন্তরে পৌঁছাতে না পারে, সে লক্ষ্যে দিল্লির সড়কগুলোতে আবর্জনার স্তূপ ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।”

অন্যদিকে একই ভিডিও সংবাদমাধ্যম ইত্তেফাকের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়। প্রতিবেদনের শিরোনামে লেখা, “আন্দোলন ঠেকাতে রাস্তায় ফেলা হচ্ছে বর্জ্য!” এছাড়া বর্ণনায় দিল্লি, সিজেপি এসব হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

অনুসন্ধানে ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে চলতি বছরের ১৬ আগস্ট ভারতীয় সংবাদমাধ্যম ‘দৈনিক ভাস্করে’’ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পায় ডিসমিসল্যাব। প্রতিবেদনটিতে একই ভিডিও পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, “হরিয়ানায় পৌরসভা কর্মচারী সংঘের ব্যানারে পরিচ্ছন্নতাকর্মী, পয়ঃনিষ্কাশনকর্মী ও দমকল কর্মীরা ধর্মঘট করছিলেন। আন্দোলনকারীরা পানিপথের সংবিধান চকে আবর্জনাভর্তি একটি ডাম্পার উল্টে সড়কে আবর্জনা ফেলেন। পরে ঝাড়ু দিয়ে সেই আবর্জনা রাস্তাজুড়ে ছড়িয়ে দেন। এতে জিটি রোডে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।” প্রতিবেদনে ব্যবহৃত ভিডিওর সঙ্গে প্রচারিত ভিডিওর হুবহু সাদৃশ্য পাওয়া যায়। 

Old Haryana sanitation workers’ protest video falsely linked to a Delhi lockdown rally.
হরিয়ানায় পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভে ঘটনা নিয়ে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট।

বিস্তারিত জানতে কিওয়ার্ড সার্চে আরেকটি সংবাদমাধ্যমে হরিয়ানায় পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভে ঘটনাটি নিয়ে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়। 

এসব প্রতিবেদন থেকে জানা যায়, স্থায়ী নিয়োগ, ১৩ মে ২০২৬ তারিখে সরকারের সঙ্গে হওয়া চুক্তির যথাযথ বাস্তবায়ন, ন্যূনতম বেতন বৃদ্ধি এবং ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহাল, চুক্তিভিত্তিক প্রথা এবং বেসরকারিকরণের নীতি সম্পূর্ণ বন্ধসহ বিভিন্ন দাবিতে কর্মীরা আন্দোলন করছিলেন।

অর্থাৎ, দেশের একাধিক সংবাদমাধ্যমে দিল্লিতে সিজেপির আন্দোলন ঠেকাতে রাস্তায় ময়লা ফেলার দাবিতে প্রচারিত প্রতিবেদনটি ভুয়া। মূলত, প্রায় ২ মাস পুরোনো হরিয়ানার পানিপথে পরিচ্ছন্নতাকর্মীদের ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচির একটি দৃশ্য এটি।

আরো কিছু লেখা