নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
ফ্যাক্ট চেক বারাক ওবামার বাংলাদেশকে সতর্ক করার ভিডিওটি এআই দিয়ে বানানো

বারাক ওবামার বাংলাদেশকে সতর্ক করার ভিডিওটি এআই দিয়ে বানানো

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশকে শেষবারের মতো ইরান থেকে দূরে সরে যেতে বলেছেন, এমন দাবিতে একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়তে দেখা গেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে বানানো। সংবাদমাধ্যম এবিসি নিউজের ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ১৬ জুন প্রকাশিত একটি ভিডিও এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে তার মূল বক্তব্য বদলে দেওয়া হয়েছে।

ফেসবুকে “মিক্স ড্রপ” নামের একটি পেজ থেকে গত ২৮ মার্চ একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা, “শেষ বারের মতো বাংলাদেশকে ইরান থেকে দূরে সরে যেতে বললেন – যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি বারাক ওবামা।” ২২ সেকেন্ডের ভিডিওতে ওবামাকে বলতে শোনা যায়, “আমি পূর্বের একটি সম্মেলনে বাংলাদেশের মানুষকে সতর্ক করেছিলাম। আপনাদের ইরান থেকে দূরে থাকা উচিৎ। কিন্তু তারা শুনছে না। তাই আমি বাংলাদেশকে বলতে চাই যে আপনাদের সমস্যা সৃষ্টি করা উচিৎ না। অন্যথায় এটার পরিণাম হবে। এটি ভয়াবহ হবে। এটি আপনাদের প্রতি আমাদের শেষ বার্তা।” 

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও।

ভিডিওটির ডান পাশের নিচের দিকে সংবাদমাধ্যম এবিসি নিউজের লোগো ও বারাক ওবামার পেছনে হোয়াইট হাউসের লোগো দেখা যায়। মন্তব্য যাচাইয়ে দেখা যায়, অনেকেই ভিডিওটিকে সত্য বলে ধরে নিয়েছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “আমরা চাইলেও ইরান তেকে দুরে জেতে পারবো না কারন ইরান ফিলিস্তিন এরা আমাদের ভাই হয়তো কিচু করতে পারিনা দুরে তেকে তোরা মরলে হাসি আর ইরান ফিলিস্তিন কস্ট পেলে আমরাও কস্ট অনুভব করি এটাই সত্যি” (বানান অপরিবর্তিত)। আরেকজন মন্তব্য করেছেন, “পৃথিবীর এমন কোন শক্তি নেই মুসলমানদের মুসলমান থেকে ভাগ করতে পারে আমরা সর্বশক্তি দিয়ে জনগণ।” এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৭২ হাজার বারের বেশি দেখা হয়েছে। 

ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাইয়ে রিভার্স ইমেজ সার্চ করলে, যুক্তরাষ্ট্র-ভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০১৬ সালের ১৭ ডিসেম্বরে প্রকাশিত ভিডিও সামনে আসে। শিরোনামে লেখা, “২০১৬ সালের ওবামা শেষ সংবাদ সম্মেলন।” ভিডিওটিতে থাকা এবিসি নিউজের লোগো, বারাক ওবামার পোশাকের রং, পেছনে থাকা হোয়াইট হাউসের লোগো বর্তমানে প্রচারিত ভিডিওটির সঙ্গে হুবহু মিলে যায়। প্রায় ২ ঘণ্টার ভিডিওতে বারাক ওবামাকে বাংলাদেশ সম্পর্কে কোনো মন্তব্য করতে শোনা যায় না।

  • ফ্যাক্ট চেক বারাক ওবামার বাংলাদেশকে সতর্ক করার ভিডিওটি এআই দিয়ে বানানো
  • ফ্যাক্ট চেক বারাক ওবামার বাংলাদেশকে সতর্ক করার ভিডিওটি এআই দিয়ে বানানো

আবার, ওবামা যে কথা বলছেন, এর সঙ্গে তার মুখাবয়ব ও ঠোঁটের অসঙ্গতি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ, ভিডিওতে তিনি যা বলছেন, এর সঙ্গে তার বাচনভঙ্গি মেলে না। এছাড়া, এআই শনাক্তকরণ টুল হাইভ মডারেশন দিয়ে যাচাই করে দেখা যায়, ভিডিওটির অডিও এআই দিয়ে তৈরির সম্ভাবনা ৯২ শতাংশ এবং ভিডিওটি ডিপফেক হবার সম্ভাবনা প্রায় শতভাগ। 

অর্থাৎ, বারাক ওবামার বাংলাদেশকে ইরান নিয়ে সতর্ক করার ভিডিওটি এআই দিয়ে বানানো। 

আরো কিছু লেখা