তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
লম্বা চুল নিয়ে জন্মানো শিশুদের ছবিটি এআই দিয়ে তৈরি ফ্যাক্ট চেক

লম্বা চুল নিয়ে জন্ম নেওয়া শিশুদের ছবিটি এআই দিয়ে তৈরি

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

“ঘন কালো লম্বা চুল নিয়ে পৃথিবীতে এলো জমজ দুই কন্যাশিশু”— এ দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়ছে একাধিক সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রায় একই ছবি ব্যবহার করে কখনো বলা হচ্ছে, এটি রংপুরে হাসপাতালে ঘটে যাওয়া “অবিশ্বাস্য ঘটনা”, কখনো আবার বলা হচ্ছে, ঘটনাটি দিনাজপুরের কোনো হাসপাতালের। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ছবিটি গুগলের এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) মডেল দিয়ে তৈরি বা সম্পাদিত। 

লম্বা চুলের দুই নবজাতক শিশু কোলে নিয়ে কয়েকজন ডাক্তার ও নার্স হাসিমুখে দাঁড়িয়ে আছেন— এরকম একটি ছবি ছড়িয়ে পড়ছে সামাজিক মাধ্যম ফেসবুক (, , ) ও ইনস্টাগ্রামে। হুবহু একই ক্যাপশন দিয়ে ছবিটি তারা শেয়ার করছেন ব্যক্তিগত প্রোফাইলে বা ফেসবুক গ্রুপে

লম্বা চুল নিয়ে জন্মানো শিশুদের ছবিটি এআই দিয়ে তৈরি ফ্যাক্ট চেক
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবির স্ক্রিনশট।

ক্যাপশনে লেখা, “রংপুরে হাসপাতালে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা- ঘন কালো লম্বা চুল নিয়ে পৃথিবীতে এলো জমজ দুই কন্যাশিশু।  জন্মের পর মুহূর্তেই তাদের রূপে মুগ্ধ হয়ে পড়েন সবাই। পরির মতো ফুটফুটে দুই সন্তানকে ঘিরে হাসপাতালজুড়ে বইতে থাকে আনন্দের জোয়ার।  কে আগে কোলে নেবে—ডাক্তার আর নার্সদের মধ্যেই যেন মিষ্টি প্রতিযোগিতা! এমন দৃশ্য নাকি অনেক বছরেও খুব কম দেখা যায়। রংপুর আজ সাক্ষী রইলো দুই কেশবতী রাজকন্যার অলৌকিক আগমনের! ” 

এই ছবিতে দৃশ্যমান একই ব্যক্তি, পোশাক ও স্থানের আরেকটি ছবি পাওয়া যায়। তবে দেখা যায়, এই ছবিতে শিশুদের চুলের দৈর্ঘ্য আরও বেড়ে গেছে। আগের ছবির হিজাব পরিহিত এক নারীর গালে দাড়িও দেখা যায় এ ছবিতে। এ ছবির ক্যাপশন আগের মতোই। শুধু রংপুরের বদলে এখানে দাবি করা হয় ঘটনাটি দিনাজপুরের। এ পর্যন্ত পোস্টটি ১৭৮ বার শেয়ার হয়েছে। মন্তব্যে কেউ এ ঘটনায় আশ্চর্য হচ্ছেন, কেউ জানতে চাচ্ছেন বিষয়টি আসলেই সত্যি কি না।

জেমিনির সিন্থ-আইডি ফিচার জানায়, ছবি দুইটি গুগলের এআই মডেল ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশনএআই অর নট দিয়ে যাচাই করেও দেখা গেছে, উভয় ছবিই এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রবল। দেশীয় কোনো গণমাধ্যমে এ ধরনের কোনো ঘটনার প্রতিবেদনও খুঁজে পাওয়া যায়নি।

  • লম্বা চুল নিয়ে জন্মানো শিশুদের ছবিটি এআই দিয়ে তৈরি ফ্যাক্ট চেক
  • লম্বা চুল নিয়ে জন্মানো শিশুদের ছবিটি এআই দিয়ে তৈরি ফ্যাক্ট চেক

অর্থাৎ, লম্বা চুল নিয়ে জন্মানো শিশুদের ছবি দুইটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে। 

আরো কিছু লেখা