নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check: Facebook posts falsely claim Gono Odhikar Parishad president Nurul Haque Nur was shot in Golachipa-Dashmina; party confirms he was not injured.

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুলিবিদ্ধ হননি

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ আসনের প্রার্থী নুরুল হক নুর গুলিবিদ্ধ হয়েছেন দাবিতে একাধিক পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে যাচাইয়ের জন্য ডিসমিসল্যাব যোগাযোগ করে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের সঙ্গে। তিনি ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন, নুরুল হক নুর গুলিবিদ্ধ হননি, দলীয় কার্যালয়ে হামলা হলেও তার ওপর কোনো হামলা হয়নি।   

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয়। পোস্টে লেখা হয়, “গলাচিপা দশমিনায় ভিপি নূর গুলিবিদ্ধ। অবস্থা আশঙ্কাজনক।আনা হচ্ছে ঢাকায়!” 

Fact-check: Facebook posts falsely claim Gono Odhikar Parishad president Nurul Haque Nur was shot in Golachipa-Dashmina; party confirms he was not injured.
নুরুল হক নুর গুলিবিদ্ধ হয়েছেন দাবিতে ফেসবুকে ছড়ানো পোস্টের স্ক্রিনশট

ফেসবুকের একাধিক (, , , , ) ব্যক্তিগত প্রোফাইল, গ্রুপ এবং পেজ থেকেও একই দাবিতে পোস্ট করা হয়। 

অধিকতর যাচাইয়ে গণঅধিকার পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজের পোস্টগুলো দেখে ডিসমিসল্যাব। গণমাধ্যমে সংশ্লিষ্ট কিওয়ার্ডও সার্চ করে দেখে ডিসমিসল্যাব। এ ধরনের কোনো সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। 

এ বিষয়ে যাচাইয়ের জন্য ডিসমিসল্যাব যোগাযোগ করে গণঅধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফের সঙ্গে। তিনি ডিসমিসল্যাবকে নিশ্চিত করেন, নুরুল হক নুর গুলিবিদ্ধ হননি, দলীয় কার্যালয়ে হামলা হলেও তার ওপর কোনো হামলা হয়নি। তিনি আরও জানান, নুরুল হক নুর বর্তমানে পটুয়াখালীতে অবস্থান করছেন। 

অর্থাৎ, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর গুলিবিদ্ধ হননি। পটুয়াখালী-৩ আসনের বিএনপি সমর্থিত এ প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার দাবিটি ভুয়া। 

আরো কিছু লেখা