নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
কোটা আন্দোলনের ভিডিও ছড়াচ্ছে সাম্প্রতিক দাবিতে ফ্যাক্ট চেক

কোটা আন্দোলনের ভিডিও ছড়াচ্ছে সাম্প্রতিক দাবিতে

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

আওয়ামী লীগ রাজপথে নেমে গেছে- দাবিতে একটি ভিডিও ছড়াচ্ছে ফেসবুকে। ক্যাপশনে এটাও বলা হয়েছে, “নৌকা ছাড়া কিসের ভোট”। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি ২০২৪ সালের ৪ আগস্টের কোটা আন্দোলনের। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছাত্রজনতার সংঘর্ষের একটি ভিডিওকে সাম্প্রতিক দাবিতে প্রচার করা হচ্ছে। 

ফেসবুকের ব্যক্তিগত প্রোফাইল থেকে ২১ সেকেন্ড দৈর্ঘ্যের একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, “আওয়ামী লীগ রাজপথে নেমে গেছে নৌকা ছাড়া কিসের ভোট।” ভিডিওর ওপরে ডানে “বণিক বার্তা” এর লোগো দেখা যায়। ভিডিওটি দেখা হয়েছে ৩ হাজারের বেশিবার। ফেসবুকের একাধিক (, ) ব্যক্তিগত প্রোফাইল থেকেও একই দাবিতে ভিডিওটি পোস্ট করতে দেখা যায়। 

ভুয়া দাবিতে প্রচারিত ফেসবুক পোস্টের ভিডিওর স্ক্রিনশট (বামে) ও আসল ভিডিওর মূল ঘটনা নিয়ে প্রকাশিত সংবাদ প্রতিবেদনেরস্ক্রিনশট (ডানে)

সত্যতা যাচাইয়ে কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ডেইলি বণিক বার্তার ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৪ আগস্টে প্রকাশিত একটি ভিডিও সামনে আসে। ভিডিওর শিরোনামে লেখা, “আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে ছা’ত্রজন’তার ব্যা’প’ক সং’ঘ’র্ষ”। কোন প্রেক্ষাপটে এ ভিডিও সেটা বোঝাতে পাশে লেখা হয়েছে, “কোটা প্রটেস্ট”, “আ. লীগ প্রটেস্ট”। 

১ মিনিট ৫৪ সেকেন্ডের দৈর্ঘ্যের ভিডিওটির প্রথম ২১ সেকেন্ডের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওটির হুবহু মিল রয়েছে।

অর্থাৎ, আওয়ামী লীগ রাজপথে নেমে গেছে- দাবিতে ছড়াচ্ছে প্রায় দেড় বছর পুরোনো কোটা আন্দোলনের ভিডিও। 

আরো কিছু লেখা