ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check of a fake Amar Desh photocard falsely claiming that Mirza Fakhrul removed his cap after the election, circulated widely on Facebook.

মির্জা ফখরুলকে নিয়ে ছড়াচ্ছে আমার দেশের ভুয়া ফটোকার্ড

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে দৈনিক আমার দেশ পত্রিকার লোগোসহ একটি ফটোকার্ড ছড়াতে দেখা গেছে। কার্ডে লেখা “নির্বাচন শেষে মাথার টুপি খুলে ফেললো মির্জা ফখরুল।” তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড প্রকাশ করেনি সংবাদমাধ্যমটি।

ফেসবুকে একাধিক (, , ) গ্রুপ থেকে আজ ১৬ ফেব্রুয়ারি মির্জা ফখরুলের ছবি সম্বলিত ফটোকার্ডটি ছড়িয়ে পড়ে। আমার দেশের আদলে বানানো সেই ফটোকার্ডের ভেতরে মির্জা ফখরুলের টুপি পরিহিত এবং টুপিহীন দুটি ছবি জোড়া দিয়ে বানানো হয়েছে। ক্যাপশনে লেখা, “নির্বাচন শেষ মাথার টুপি নেই।” কার্ডের ভেতরে লেখা “নির্বাচন শেষে মাথার টুপি খুলে ফেললো মির্জা ফখরুল।”

Fact-check of a fake Amar Desh photocard falsely claiming that Mirza Fakhrul removed his cap after the election, circulated widely on Facebook.
ভুয়া দাবিসহ ফেসবুকে ছড়ানো ফটোকার্ডের পোস্টের স্ক্রিনশট

ফটোকার্ডটি পর্যবেক্ষণে দেখা যায়, কার্ডের উপরে মাঝামাঝি অবস্থানে আমার দেশ পত্রিকার লোগো দেওয়া। এছাড়া কার্ডের নিচে বামপাশে “১৬ ফেব্রুয়ারি ২০২৫” এবং ডানপাশে আমার দেশ পত্রিকার ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে। প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটি হাজারের বেশিবার শেয়ার করা হয়েছে, প্রতিক্রিয়া  জানিয়েছেন পাঁচ হাজার আটশোে বেশি ব্যবহারকারী। মন্তব্য করেছেন পাঁচশোর বেশি ব্যবহারকারী। এছাড়াও ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , ) থেকেও ফটোকার্ডটি ছড়ানো হয়েছে।

ব্যবহারকারীদের মধ্যে একজন মন্তব্যে লেখেন, “এটাই ধর্ম ব্যবসা।” আরেকজন লেখেন, “এরা মূলত ধর্মব্যবসায়ী। আর এরা জামাতকে বলে।”

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে আমার দেশ পত্রিকার অফিসিয়াল ফেসবুক পেজের ১৬ ফেব্রুয়ারির ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। তবে এ ধরনের কোনো ফটোকার্ড বা খবর সংবাদমাধ্যমটির অফিসিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি সংবাদমাধ্যমটির ওয়েবসাইটইউটিউব চ্যানেলেও এ সংক্রান্ত কোনো সংবাদ নেই।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার দেশ পত্রিকার সঙ্গে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির সহযোগী সম্পাদক আলফাজ আনাম জানিয়েছেন, প্রচারিত ফটোকার্ডটি আমার দেশ পত্রিকার নয়।

অর্থাৎ, আমার দেশ পত্রিকার নামে ছড়ানো ফটোকার্ডটি ভুয়া। নির্বাচন শেষে মির্জা ফখরুলের টুপি পরা সংক্রান্ত কোনো ফটোকার্ড আমার দেশ পত্রিকা প্রকাশ করেনি।

আরো কিছু লেখা