তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check: Video shared on X falsely claims anti-election protest in Chapainawabganj, but it actually shows a joint forces rehearsal held ahead of Bangladesh’s election.

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়ার ভিডিও নির্বাচন বিরোধী আন্দোলন বলে প্রচার

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

“নির্বাচন মানি না, মানব না,” বলে স্লোগান দেওয়া ব্যক্তিদের শেখ হাসিনার বীর কর্মী দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম এক্সে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি নির্বাচন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়ার।

সম্প্রতি সামাজিক মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় কয়েকজন স্লোগান দিচ্ছেন— “নির্বাচন মানি না, মানি না, মানব না। একশন একশন, ডাইরেক্ট একশন”। তাদের ধরে রেখেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ অবস্থাতেই স্লোগান দিয়ে যাচ্ছেন তারা। 

Fact-check: Video shared on X falsely claims anti-election protest in Chapainawabganj, but it actually shows a joint forces rehearsal held ahead of Bangladesh’s election.
ভুয়া দাবিতে সামাজিক মাধ্যম এক্সে ছড়ানো ভিডিওর স্ক্রিনশট

১ মিনিট ৯ সেকেন্ডের এই ভিডিওটি এক্সে শেয়ার করে একজন লিখেছেন, “মৃত্যুর মুখে দাঁড়িয়েও আমাদের বীর ভাইয়েরা বলছে “জয় বাংলা, অবৈধ নির্বাচন মানিনা মানবো না।” বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সত্যিকারের বীর যোদ্ধা এরা, টেলিগ্রাম গ্রুপে চিকা মারা কোনো নেতা নয় এরা। এরা রাজপথের নেতা, শেখ হাসিনার বীর কর্মী। স্যালুট ভাই আপনাদের।”

রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ভিডিওর এই ঘটনাটি চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে ঘটেছিল। কিওয়ার্ড সার্চে এ ঘটনা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত একাধিক ভিডিও প্রতিবেদন (, ) খুঁজে পায় ডিসমিসল্যাব। প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ভিডিওটি নির্বাচন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর মহড়ার। 

সময় নিউজের প্রতিবেদনের ৩ মিনিট ১৩ সেকেন্ডে স্লোগান দেওয়া ঐ ব্যক্তিদের দেখা যায়। ভিডিওতে তাদের একইভাবে স্লোগান দিতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধরে রাখতে দেখা যায়। তাদের পোশাক, অঙ্গ-ভঙ্গি, স্থান সবই যাচাই করা ভিডিও-এর সঙ্গে মিলে যায়। 

Fact-check: Video shared on X falsely claims anti-election protest in Chapainawabganj, but it actually shows a joint forces rehearsal held ahead of Bangladesh’s election.
ভুয়া দাবিতে এক্সে ছড়ানো ভিডিও (বামে) ও মূল ভিডিও নিয়ে প্রকাশিত ‘সময় টিভি’র ভিডিও প্রতিবেদনের স্ক্রিনশট

বাংলাদেশ প্রতিদিনের প্রতিবেদন থেকে জানা যায়, সন্ত্রাসী কার্যক্রম ও নির্বাচন বানচাল প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস দমনসহ বিশৃঙ্খলা প্রতিরোধ এবং প্রতিকূল অবস্থা থেকে প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধার কার্যক্রম এই মহড়ায় প্রদর্শন করা হয়। গত ৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় সেনাবাহিনীর নেতৃত্বে বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসারের সমন্বয়ে যৌথবাহিনী এই মহড়া প্রদর্শন করে। 

অর্থাৎ, চাঁপাইনবাবগঞ্জে সন্ত্রাস দমনসহ বিশৃঙ্খলা প্রতিরোধ এবং প্রতিকূল অবস্থা থেকে প্রশাসনের কর্মকর্তাদের উদ্ধার কার্যক্রমের যৌথ বাহিনীর মহড়ার ভিডিও নির্বাচন বিরোধী আন্দোলন বলে প্রচার করা হয়েছে সামাজিক মাধ্যমে।

আরো কিছু লেখা