মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব
Janmashtami jamaat leader factcheck

জন্মাষ্টমী উদযাপনের টি-শার্ট পরা ব্যক্তিটি বিএনপি নেতা, জামায়াত অনুসারী নন

মোহাম্মদ আল মুকিত

ফেলো, ডিসমিসল্যাব

জন্মাষ্টমী উদযাপন পরিষদের টি-শার্ট পরিহিত দাড়িওয়ালা এক ব্যক্তির ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। পোস্টগুলোতে তাকে জামায়াতে ইসলামীর অনুসারী হিসেবে দাবি করা হয়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, দাবিটি মিথ্যা। ভিডিওর ব্যক্তি গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক।

ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে ৬ সেপ্টেম্বর ভিডিওটি পোস্ট করা হয়। ৮ সেকেন্ডের ভিডিওর বর্ণনায় লেখা ছিল, “জামাত মানেই ধর্ম ব্যবসায়ী। কাকার কপালে চন্দনের টিকা দেওয়া উচিৎ ছিলো।” ভিডিওতে দাড়িওয়ালা এক ব্যক্তিকে পাঞ্জাবির ওপর একটি টি-শার্ট পরা অবস্থায় দেখা যায়, যাতে লেখা, “ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৬। জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কোটালীপাড়া কেন্দ্রীয় কালী ও দুর্গা মন্দির।” তার মাথার টুপিতে ‘বর্ণাঢ্য র‌্যালী’ লেখা ছিল। এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভিডিওটি ৭০ হাজারের বেশি বার দেখা হয়েছে এবং তিন শতাধিক বার শেয়ার হয়েছে।

ফ্যাক্টচেক জন্মাষ্টমী উদযাপনের টি-শার্ট পরা ব্যক্তিটি বিএনপি নেতা, জামায়াত অনুসারী নন
ভুয়া দাবিতে ছড়িয়ে পড়া একাধিক ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

এছাড়া ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , ) থেকে একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

অনুসন্ধানে ভিডিওটি থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে ‘এইচ এম মেহেদী হাসানাত’ (H M Mehedi Hasanat) নামের ব্যক্তিগত প্রোফাইলে একটি ভিডিও খুঁজে পায় ডিসমিসল্যাব। ৪ সেপ্টেম্বর প্রকাশিত পোস্টে, “জন্মাষ্টমী রেলিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে কোটালীপাড়া পৌর বিএনপ’র সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার।” ১৭ সেকেন্ডের ভিডিওর শুরু থেকে ছড়িয়ে পড়া দৃশ্যের ব্যক্তির মুখাবয়ব ও পোশাকের মিল পাওয়া যায়।

এইচ এম মেহেদী হাসানাতের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

প্রাসঙ্গিক কিওয়ার্ড ব্যবহার করে একাধিক প্রতিবেদন (, ) খুঁজে পায় ডিসমিসল্যাব। ২০২৬ সালের ৪ সেপ্টেম্বর যুগান্তরে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির কমিটি জন্মাষ্টমী উপলক্ষ্যে শোভাযাত্রার আয়োজন করে। শোভাযাত্রার উদ্বোধনী কর্মসূচিতে উপস্থিত ছিলেন কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার।

গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন ওয়ালিউর রহমান হাওলাদার (বামে); কোটালীপাড়া উপজেলায় কেন্দ্রীয় দুর্গা ও কালী মন্দির কমিটি জন্মাষ্টমী উপলক্ষ্যে আয়োজিত শোভাযাত্রা নিয়ে প্রকাশিত প্রতিবেদন (ডানে)।

ওয়ালিউর রহমান হাওলাদারের পরিচয় নিশ্চিত হতে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করা হয়। এতে ২০২৫ সালের ২ জুনে প্রকাশিত সমকালের একটি প্রতিবেদন পাওয়া যায়। “কোটালীপাড়া উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন” শীর্ষক ওই প্রতিবেদনে জানানো হয়, গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওয়ালিউর রহমান হাওলাদার। প্রতিবেদনে ব্যবহৃত ছবির সঙ্গে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওর ব্যক্তির মুখাবয়বের মিল পাওয়া যায়। 

অর্থাৎ, ভিডিওর ব্যক্তি জামায়াতের অনুসারী নন। তিনি কোটালীপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার।

আরো কিছু লেখা