সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব
Fact-check: Two-month-old video falsely shared on X claiming Islamists attacked Hindus after Jamaat-e-Islami lost the election in Bangladesh

নির্বাচনে হেরে জামায়াত হিন্দুদের মারধর করছে দাবিতে ছড়াচ্ছে দুই মাস পুরোনো ভিডিও

সুদেষ্ণা মহাজন অর্পা

ইন্টার্ন, ডিসমিসল্যাব

সামাজিক মাধ্যম এক্সে সম্প্রতি একটি ভিডিও পোস্ট ছড়িয়ে দাবি করা হচ্ছে, নির্বাচনে জামায়াতে ইসলামীর হারের পর হিন্দুদের ওপর ইসলামপন্থীরা হামলা করছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, প্রচারিত দাবিটি ভুয়া। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পোস্ট হওয়া একটি ভিডিওর ক্যাপশনে এ ঘটনাকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় এক ব্যক্তিকে মারধরের দৃশ্য বলে উল্লেখ করা হয়।

Fact-check: Two-month-old video falsely shared on X claiming Islamists attacked Hindus after Jamaat-e-Islami lost the election in Bangladesh
ভুয়া দাবিসহ এক্সে প্রচারিত ভিডিও পোস্টের স্ক্রিনশট

সামাজিক মাধ্যম এক্সে আজ, ১৪ ফেব্রুয়ারি একটি ভিডিও (আর্কাইভ লিংক) পোস্ট করা হয়। ২৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তিকে অনেক মানুষ টেনে-হেঁচড়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে এবং মারধর করছে। ক্যাপশনে লেখা, “জামায়াতে ইসলামী নির্বাচনে হেরে যাওয়ার পর থেকে ইসলামপন্থীরা বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ শুরু করেছে। 💔” এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি অন্তত ২৬ হাজারবার দেখা হয়েছে।

ঘটনার সত্যতা যাচাইয়ে বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে অনলাইন সংবাদমাধ্যম দৈনিক ফুলকির ফেসবুক পেজ থেকে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর প্রকাশিত একটি ভিডিও  পোস্ট আসে। ভিডিওর ক্যাপশনে লেখা, “বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানায় নামাজে জয় বাংলা শ্লোগান দেওয়ায় জনরোষের শিকার” (বানান অপরিবর্তিত)। ৪৪ সেকেন্ডের ভিডিওর প্রথম ২৮ সেকেন্ডের সঙ্গে প্রচারিত ভিডিওর হুবহু মিল পাওয়া যায়।

Fact-check: Two-month-old video falsely shared on X claiming Islamists attacked Hindus after Jamaat-e-Islami lost the election in Bangladesh
ভুয়া দাবিতে ছড়ানো এক্স পোস্টের ভিডিও (বামে) ও আসল ঘটনার পুরোনো ভিডিও (ডানে)

আরও বিস্তারিত যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড লিখে সার্চ করলে দেখা যায় একাধিক সংবাদমাধ্যম ও অনলাইন গণমাধ্যম (, , , , ) এই ঘটনা নিয়ে ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন থেকে জানা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ব্যক্তিটিকে গণধোলাই দেওয়া হয়েছে। তবে ব্যক্তির নাম বা পরিচয় কিছুই উল্লেখ করা হয়নি।

Fact-check: Two-month-old video falsely shared on X claiming Islamists attacked Hindus after Jamaat-e-Islami lost the election in Bangladesh
আসল ঘটনা নিয়ে একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও প্রতিবেদনগুলোর স্ক্রিনশট

অর্থাৎ, ছড়িয়ে পড়া ভিডিওটি প্রায় ২ মাস পুরোনো। নির্বাচনে জামায়াতে ইসলামীর হারের পর হিন্দুদের ওপর ইসলামপন্থীদের হামলা করার দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো।

আরো কিছু লেখা