তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check video falsely claiming Israelis fled a bunker due to foul smell after a settler defecated inside; actually shows people leaving a Tel Aviv shelter after pepper spray was released during a dispute.

দুর্গন্ধের কারণে বাঙ্কার থেকে ইসরায়েলিদের পালানোর দাবিটি ভুয়া

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বাঙ্কারের ভেতরে একজন ইসরায়েলি সেটলার মলত্যাগ করে ফেলায় দুর্গন্ধে অন্যরা পালিয়ে যাচ্ছে— এই দাবিতে একটি ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওটি তেল আবিবের একটি আশ্রয়কেন্দ্রে বসার জায়গা নিয়ে বিবাদের জেরে পিপার স্প্রে নিক্ষেপের ঘটনার। ঘটনাটি ২০২৫ সালের ইরানের সঙ্গে ইসরায়েলের গত বছরের ১২ দিনের যুদ্ধের সময়কার।

দ্য ডেইলি বার্ব নামের এক ফেসবুক পেজে ১ মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওতে লেখা, “ইসরায়েলি সেটলার বাঙ্কারের ভেতরে নিজের প্যান্টে মলত্যাগ করে ফেলেছে। দুর্গন্ধে অন্যরা সেখান থেকে পালিয়ে যায়।” ভিডিওতে কয়েকজনকে আতঙ্কিত অবস্থায় নাকমুখ ঢেকে একটি কক্ষ থেকে বেরিয়ে যেতে দেখা যায়। হিব্রু ভাষায় কক্ষের সামনে দেয়ালে ‘প্রবেশ’ লেখা দেখা যায়। ভিডিওটি এ পর্যন্ত ১৬ হাজারের বেশিবার দেখা হয়েছে।

Fact-check video falsely claiming Israelis fled a bunker due to foul smell after a settler defecated inside; actually shows people leaving a Tel Aviv shelter after pepper spray was released during a dispute.
ভুয়া দাবিতে ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওসহ পোস্টের স্ক্রিনশট।

ভিডিও থেকে কিফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চে এ সংক্রান্ত একাধিক সংবাদ প্রতিবেদন (, ) খুঁজে পাওয়া যায়। ২০২৫ সালের ২২ জুন একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যমে এসব প্রতিবেদন প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে যে ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে, তা ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে হুবহু মিলে যায়।

ইসরায়েলি সংবাদমাধ্যম মাকো তাদের প্রতিবেদনে জানায়, “তেল আবিবে সাইরেনের সময় শাপিরা এলাকার কয়েক ডজন বাসিন্দা নিরাপদ আশ্রয়ের খোঁজে একটি শেল্টারের ভেতরে প্রবেশ করেন। কিন্তু সেখানে অতিরিক্ত ভিড় ও বসার জায়গা নিয়ে শুরু হওয়া সাধারণ তর্ক দ্রুতই সহিংসতায় রূপ নেয়। সংঘর্ষের এক পর্যায়ে, উপস্থিত ব্যক্তিদের মধ্যে একজন হঠাৎ একটি পিপার স্প্রে বের করে সবার ওপর ছিটিয়ে দেয়।” 

Fact-check video falsely claiming Israelis fled a bunker due to foul smell after a settler defecated inside; actually shows people leaving a Tel Aviv shelter after pepper spray was released during a dispute.
ভিডিওটির প্রকৃত ঘটনা সম্পর্কে প্রকাশিত বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনের স্ক্রিনশট।

হামলার সাইরেন চলাকালীন এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে শ্বাসকষ্ট ও আতঙ্ক ছড়িয়ে পড়লে আশ্রয়প্রার্থীদের বাঙ্কার ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় এই ভিডিওতে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ তিন যুবককে আটক করেছিল বলে জানায় ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ফোরটিন। 

উল্লেখ্য, ভিডিওটি এ বছরের জানুয়ারিতে ভিন্ন দাবিতেও ছড়িয়েছিল। আরবভিত্তিক ফ্যাক্টচেকিং প্লাটফর্ম মিসবার এ ঘটনায় একটি ফ্যাক্টচেকিং প্রতিবেদন প্রকাশ করেছে।

অর্থাৎ, বাঙ্কারের ভেতরে ইসরায়েলি সেটলারের মলত্যাগ করে ফেলায় দুর্গন্ধে অন্যদের পালিয়ে যাওয়ার দাবিটি সঠিক নয়। এছাড়া ভিডিওটি সাম্প্রতিকও নয়, এটি ৮ মাস আগের, ইরানের সঙ্গে ইসরায়েলের ১২ দিনের যুদ্ধের সময়কার।

আরো কিছু লেখা