নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
Fact-check of a viral Facebook video falsely claiming an Iranian missile strike on a weapons depot in Tel Aviv; verification shows the footage is from a 2024 fire incident.

তেল আবিবে অস্ত্রের ডিপোতে ইরানি মিসাইল হামলার দাবির ভিডিওটি পুরোনো

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ফেসবুকে একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে, তেল আবিবে অস্ত্রের ডিপোতে ইরানি মিসাইল আঘাত করেছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি পুরোনো। ২০২৪ সালের ২৪ অক্টোবর একাধিক এক্স অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়েছে।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ২৮ অক্টোবর “তেল আবিব। অস্ত্রের ডিপোতে হিট করেছে ইরানি মিসাইল। আল্লাহু আকবর” ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়। এ প্রতিবেদন প্রকাশের আগ পর্যন্ত, পোস্টে অন্তত ২ হাজার ৩০০ প্রতিক্রিয়া দেখা গেছে এবং ভিডিওটি ২৯ হাজার বারের বেশি দেখা হয়েছে। ফেসবুকের একাধিক ব্যক্তিগত প্রোফাইল (, , ) ও পেজ থেকে একই দাবিতে ছবিটি পোস্ট করা হয়। 

Fact-check of a viral Facebook video falsely claiming an Iranian missile strike on a weapons depot in Tel Aviv; verification shows the footage is from a 2024 fire incident.
ভুয়া দাবিতে ফেসবুকে ছড়ানো ভিডিওর স্ক্রিনশট।

সত্যতা যাচাইয়ে বিভিন্ন কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করলে ডিসমিসল্যাবের সামনে আসে ইসরায়েলের গণমাধ্যম নিউজ টুয়েলভের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে প্রকাশিত একটি ভিডিও। ২০২৪ সালের ২৬ অক্টোবরে প্রকাশিত ভিডিওটির ক্যাপশন ছিল, “তেল আবিব-ইয়াফোর কোরকিডি স্ট্রিটের একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বর্তমানে ফায়ার সার্ভিসের ৭টি দল সেখানে কাজ করছে।” 

Fact-check of a viral Facebook video falsely claiming an Iranian missile strike on a weapons depot in Tel Aviv; verification shows the footage is from a 2024 fire incident.
আসল ঘটনার ভিডিওটি প্রকাশ করা একাধিক এক্স পোস্টের স্ক্রিনশট।

এছাড়াও একই ক্যাপশনে ওয়ার ইনটেল নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে একই দিনে ভিডিওটি পোস্ট করা হয়। ছড়িয়ে পড়া ভিডিওর সঙ্গে এই ভিডিওটির হুবহু মিল রয়েছে। 

অধিকতর যাচাইয়ে একাধিক (, ) তথ্য যাচাইকারী সংস্থার প্রতিবেদন পাওয়া যায়, যেখানে ছড়িয়ে পড়া ভিডিওটি ২০২৪ সালে প্রকাশিত বলা হয়েছে। 

অর্থাৎ, তেল আবিবে অস্ত্রের ডিপোতে ইরানি মিসাইল হামলার দাবিতে প্রচারিত হচ্ছে এক বছরেরও বেশি পুরোনো ভিডিও। 

প্রসঙ্গত, প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। জবাবে ইরানও ইসরায়েলের উত্তরাঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। চলমান এ সংঘর্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা (ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি)।  

আরো কিছু লেখা