তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check Mujib's photo in PM's office AI photo

প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে টাঙানো শেখ মুজিবুর রহমানের ছবিটি এআই দিয়ে তৈরি 

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো— এরকম একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, শেখ মুজিবুর রহমানের বাঁধানো ছবিটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে যুক্ত করা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ নিউজ নামের ফেসবুক পেজে সংবিধানের ৪-ক অনুচ্ছেদ উল্লেখ করে একটি ছবি পোস্ট করা হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের পেছনের দেয়ালে টাঙানো আছে শেখ মুজিবুর রহমানের একটি বাঁধানো ছবি। অনলাইন এই গণমাধ্যমের পেজের কভার ছবি হিসেবে ব্যবহার করেছে বাংলাদেশ প্রতিদিনের লোগো। এর আগে আশার আলো নামের এক ফেসবুক প্রোফাইল থেকে একই ক্যাপশনে একই ছবি শেয়ার হয়েছে। পোস্টটি ২৫০ বার শেয়ার হয়েছে, মন্তব্য করা হয়েছে প্রায় চার শত বার। 

রিভার্স ইমেজ সার্চে প্রায় একই ছবি খুঁজে পাওয়া যায় ইনস্টাগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভেরিফায়েড পেজে। ক্যাপশনে বলা হয়েছে, ছবিটি এ বছরের ১৮ ফেব্রুয়ারিতে (বুধবার) বাংলাদেশ সচিবালয়ের | তাছাড়া একাধিক গণমাধ্যমেও (, ) একই ছবি পাওয়া যায়। জানা যায়, নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সচিবালয় থেকে জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দেন তারেক রহমান। একাধিক সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেল (, , ) ছাড়াও তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ভাষণের লাইভ সম্প্রচার করা হয়েছে।

Fact-check reveals AI-edited image falsely showing Sheikh Mujibur Rahman’s portrait hanging in Prime Minister Tarique Rahman’s Secretariat office during national address.
ভুয়া দাবিতে ছড়ানো এআই ছবি (বামে) ও আসল ছবি (ডানে)।

সংবাদমাধ্যম থেকে প্রকাশিত, বিএনপি ও প্রধানমন্ত্রীর ভেরিফায়েড পেজ থেকে প্রচারিত এসব ছবি ও ভিডিও-এর সঙ্গে ছড়িয়ে পড়া ছবির কিছু অমিল লক্ষ্য করা যায়। এসব ছবি ও ভিডিওতে দেয়ালে বাংলাদেশের জাতীয় প্রতীক দেখা যায়, যা ছড়িয়ে পড়া ছবিতে অনুপস্থিত। জাতীয় প্রতীকের জায়গায় শেখ মুজিবুর রহমানের একটি বাঁধানো ছবি। এছাড়াও তারেক রহমানের পাশে পতাকায় লেখা ‘প্রধানমন্ত্রী’ বিকৃত হয়ে গেছে।

Fact-check reveals AI-edited image falsely showing Sheikh Mujibur Rahman’s portrait hanging in Prime Minister Tarique Rahman’s Secretariat office during national address.
সংবাদমাধ্যম (ডানে) ও প্রধানমন্ত্রীর ভেরিফায়েড পেজ (বামে) থেকে প্রচারিত লাইভের স্ক্রিনশট।

ছবির সত্যতা যাচাইয়ে, গুগল জেমিনির এআই শনাক্তকরণ টুল “সিন্থ-আইডি” (SynthID) ব্যবহার করে, এটি এআই দিয়ে তৈরি কি না জানতে চাওয়া হয়। জেমিনির সিন্থ-আইডি ফিচার জানায়, ছবিটি গুগলের এআই মডেল ব্যবহার করে তৈরি বা সম্পাদনা করা হয়েছে। 

Fact-check reveals AI-edited image falsely showing Sheikh Mujibur Rahman’s portrait hanging in Prime Minister Tarique Rahman’s Secretariat office during national address.
এআইঅরনট ও হাইভ মডারেশন যাচাই ফলাফলের স্ক্রিনশট।

এআই কনটেন্ট শনাক্তকরণ টুল হাইভ মডারেশনএআইঅরনট দিয়ে যাচাই করেও দেখা গেছে, এই ছবি এআই দিয়ে তৈরির সম্ভাবনা প্রায় শতভাগ।

অর্থাৎ, জাতির উদ্দেশ্যে তারেক রহমানের ভাষণের ছবিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শেখ মুজিবুর রহমানের বাঁধানো ছবিটি সম্পাদনা করে যুক্ত করা হয়েছে।

আরো কিছু লেখা