ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check of a fake photocard falsely with Ekattor TV’s logo claiming a Tk 4,000 crore US agenda deal in Bangladesh.

জামায়াতকে নিয়ে এখন টিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার

ফারিহা আফরীন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ফেসবুকে এখন টিভির লোগো যুক্ত একটি ফটোকার্ড ছড়িয়েছে। সেখানে দাবি করা হয়েছে, বাংলাদেশে আমেরিকার এজেন্ডা বানিয়ে ৪ হাজার কোটি টাকার চুক্তি করা হয়েছে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, এমন কোনো ফটোকার্ড এখন টিভি প্রকাশ করেনি।

ফেসবুকে একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে গত ০৭ ফেব্রুয়ারি একটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, “মোনাফেকের চেহারা উম্মচন ৪ হাজার কোটি টাকার বিনিময়ে বাংলাদেশে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতে চায়,”  (বানান অপরিবর্তিত)। পোস্টে একটি ফটোকার্ড দেখা যায়। ফটোকার্ডে তিনটি ছবির কোলাজ ব্যবহার কর হয়। উপরের দুটি ছবিতে দাঁড়িপাল্লার প্রতীক সম্বলিত উপরে থাই ভাষায় কিছু লিখা এমন পোষাক পরিহিত একটি তরুণীর ছবি। নিচের ছবিতে একটি সম্মেলনে একাধিক কূটনীতিবিধের উপস্থিতি পরিলক্ষিত হয়। কার্ডের মাঝামাঝি এখন টিভির লোগো দেওয়া আছে।

Fact-check of a fake photocard falsely with Ekattor TV’s logo claiming a Tk 4,000 crore US agenda deal in Bangladesh.
ভুয়া দাবিতে ফেসবুকে এখন টিভির ফটোকার্ড হিসেবে ছড়িয়ে দেওয়া একটি পোস্টের স্ক্রিনশট

ফটোকার্ডের ভেতরে লেখা, “বাংলাদেশে আমেরিকার এজেন্ডা বানিয়ে ৪ হাজার কোটি টাকার চুক্তি,”(বানান অপরিবর্তিত)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফটোকার্ডটিতে এক হাজারটি প্রতিক্রিয়া দেখা গেছে। পোস্টটি ৫৭০ বার শেয়ার করা হয়েছে এবং ব্যবহারকারীদের মন্তব্য রয়েছে ১৩০টি। 

একজন ব্যবহারকারী লিখেছেন, “এটা মদিনার ইসলাম না, এটা মওদদী ইসলাম এরকমই থাকবে”। আরেকজন মন্তব্য করেছেন, “প্রকাশ্যে পর্দা ফরজ হুকুম কে বৃদ্ধাঙ্গুলি দেখানো দল, কখনো ইসলামী দল হতে পারে না।”

ফটোকার্ডের সত্যতা নিশ্চিত করতে সংবাদমাধ্যম এখন টিভির অফিশিয়াল ফেসবুক পেজের ফটোকার্ড ও পোস্টগুলো যাচাই করে দেখে ডিসমিসল্যাব। এ ধরনের কোনো ফটোকার্ড বা প্রতিবেদনের লিংক সংবাদমাধ্যমের অফিশিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া এখন টিভির অফিশিয়াল ওয়েবসাইট এমন প্রতিবেদন পাওয়া যায় নি। 

Fact-check of a fake photocard falsely with Ekattor TV’s logo claiming a Tk 4,000 crore US agenda deal in Bangladesh.
ভুয়া ‘এখন টিভি’ ফটোকার্ড (বামে) ও একটি সাধারণ ‘এখন টিভি’র ফটোকার্ড (ডানে)

প্রচারিত ফটোকার্ডটি এখন টিভির আসল ফটোকার্ডের সাথে বেশ কিছু দিক থেকে ভিন্ন। এখন টিভি তাদের নিজস্ব ফটোকার্ডে সাধারণত সাদা এবং হলুদ রঙের ফন্ট ব্যবহার করে, যা সংবাদমাধ্যমটির ফেসবুক পেজ থেকে পোস্ট করা সব ফটোকার্ডেই দেখা যায়। কিন্তু প্রচারিত ফটোকার্ডে কালো রঙের হরফে লেখা হয়েছে। এছাড়াও এখন টিভি থেকে প্রকাশিত ফটোকার্ডের ফন্টের সাথে ছড়িয়ে পড়া ফটোকার্ডের ফন্টের স্পষ্ট পার্থক্য রয়েছে। লেখার বানানেও ভুল পাওয়া গেছে।

এ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখন টিভির সাথে যোগাযোগ করে ডিসমিসল্যাব। সংবাদমাধ্যমটির ওয়েব ও কন্টেন্ট বিভাগের ইনচার্জ ও জয়েন্ট নিউজ এডিটর আনিসুর সুমন জানিয়েছেন, ‘‘এখন টিভি থেকে এমন কোনো ফটোকার্ড প্রকাশ করা হয়নি। আমরা কোনো দলের সম্মান নষ্ট হয় এমন বা রাষ্ট্রীয় সম্মানহানিকর কোনো কাজ করি না।”

উল্লেখ্য, ফটোকার্ডে ব্যবহৃত নিচের ছবিটি সম্পর্কে জানতে গুগলের রিভার্স ইমেজ সার্চট্যুল ব্যবহার করলে ০৬ ফেব্রুয়ারী প্রকাশিত আরটিভি সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের শিরোনাম, “বিএনপির নির্বাচনি ইশতেহারে ৩৮ দেশের কূটনীতিকের অংশগ্রহণ”। প্রতিবেদন থেকে আরও জানা যায়, ইশতেহারে বিএনপির আগামী দিনের পররাষ্ট্র নীতি কী হবে—তা নিয়েই বিদেশি প্রতিনিধিদের সবচেয়ে বেশি আগ্রহ ছিল। অনুষ্ঠানে উল্লেখযোগ্য কূটনীতিকদের মধ্যে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। 

অর্থাৎ জামায়াত প্রসঙ্গে প্রচারিত ফটোকার্ডটি এখন টিভির নয়। 

আরো কিছু লেখা