নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check report debunking the claim that internet services will be shut down for two days during the upcoming election in Bangladesh, showing the viral video is from a 2023 submarine cable upgrade.

নির্বাচনে ২ দিন ইন্টারনেট বন্ধ থাকার দাবিটি সত্য নয়

নোশিন তাবাসসুম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে নির্বাচন উপলক্ষ্যে দুই দিন ইন্টারনেট বন্ধ থাকবে। ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি ২০২৩ সালে সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন এর জন্য দুই দিন ২০ ঘণ্টা করে ইন্টারনেট সংযোগ আংশিক বিচ্ছিন্ন থাকা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন। এর সঙ্গে আসন্ন নির্বাচনের কোনো সম্পর্ক নেই।

ফেসবুকের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। ক্যাপশনে বলা হয়, “নির্বাচনের দিন ও আগের দিন ইন্টারনেট সেবা বন্ধ থাকবে।” ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় একজন সংবাদ পাঠক বলছেন, “দুই দিন ২০ ঘণ্টা ইন্টারনেট সংযোগ আংশিক বিচ্ছিন্ন থাকবে। এজন্য আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে। আংশিকভাবে সংযোগ বিচ্ছিন্ন থাকবে। কর্তৃপক্ষ জানায় একটি নির্দিষ্ট সময়ের জন্য সিস্টেম বন্ধ রাখতে হবে।”

Fact-check report debunking the claim that internet services will be shut down for two days during the upcoming election in Bangladesh, showing the viral video is from a 2023 submarine cable upgrade.
ফেসবুকে নির্বাচন উপলক্ষ্যে দুই দিন ইন্টারনেট বন্ধ থাকবে দাবিতে ছড়ানো ভিডিওর স্ক্রিনশট

ভিডিওটিতে স্ক্রিনে খবরের শিরোনাম হিসেবে উঠে আসে, “সাবমেরিন ক্যাবল আপগ্রেড” এবং এর নিচে লেখা, “ইন্টারনেট সেবা ২০ ঘণ্টা বিচ্ছিন্ন থাকবে।” ফেসবুকের আরেকটি পেজ থেকেও একই দাবিতে ভিডিওটি পোস্ট করা হয়।

দাবিটির সত্যতা যাচাইয়ে ভিডিওর কিফ্রেম ধরে রিভার্স ইমেজ সার্চ করা হলে মূল ভিডিওটি নজরে আসে। ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩০ অক্টোবর ভিডিওটি প্রকাশিত হয়। শিরোনামে লেখা, “সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশনের জন্য ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকবে।”

Fact-check report debunking the claim that internet services will be shut down for two days during the upcoming election in Bangladesh, showing the viral video is from a 2023 submarine cable upgrade.
মূল ভিডিওকে কেন্দ্র করে ২০২৩ সালে প্রকাশিত পুরোনো সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট

ভিডিওর বিস্তারিত বিবরণে লেখা, “দেশের প্রথম সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজের জন্য দুই দিন ২০ ঘণ্টা ইন্টারনেট সংযোগ আংশিক বিচ্ছিন্ন থাকবে। এজন্য আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে।” 

১ মিনিট ১৩ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওটির ৩ সেকেন্ড থেকে ১২ সেকেন্ড, পরবর্তীতে ২৪ থেকে ৩০ সেকেন্ড পর্যন্ত দৃশ্যের সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর হুবহু মিল রয়েছে। এছাড়া ধারাবিবরণীতেও সংবাদপাঠক যা বলছিলেন তার সাথে ছড়িয়ে পড়া ভিডিও মিলে যায়।

Fact-check report debunking the claim that internet services will be shut down for two days during the upcoming election in Bangladesh, showing the viral video is from a 2023 submarine cable upgrade.
ইন্টারনেট শাটডাউন সংক্রান্ত ২০২৩ সালের একাধিক পুরোনো সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট

অধিকতর যাচাইয়ে দেখা যায় এ ঘটনা নিয়ে একাধিক (, , ) সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছিল। ২০২৩ সালের ২৯ অক্টোবর দ্য ডেইলি স্টারের প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল, “৩১ অক্টোবর ও ২ নভেম্বর ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে।” প্রতিবেদনে বলা হয়, “দেশের প্রথম সাবমেরিন ক্যাবল আপগ্রেডেশন কাজের জন্য দুই দিনে ২০ ঘণ্টা আংশিক সংযোগ বিচ্ছিন্ন থাকবে সি-মি-উই ৪। এজন্য আগামী ৩১ অক্টোবর ও ২ নভেম্বর প্রায় ২০ ঘণ্টা ইন্টারনেট সেবা আংশিক বিঘ্নিত হবে। জানা গেছে, দক্ষিণ-পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ ৪ (সি-মি-উই ৪) সাবমেরিন ক্যাবলের মাধ্যমে কক্সবাজারে স্থাপিত সার্কিটগুলো ৩০ অক্টোবর দিবাগত রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা এবং ১ নভেম্বর দিবাগত রাত ২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ ঘণ্টা আংশিকভাবে সংযোগ বিচ্ছিন্ন থাকবে।” 

অর্থাৎ, ইন্টারনেট বন্ধ থাকার ২ বছর পুরোনো খবরকে আসন্ন নির্বাচনের সঙ্গে জড়িয়ে প্রচার করা হচ্ছে। 

আরো কিছু লেখা