মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
Fact-check: A video shared on Facebook claiming a recent attack on a polling station in Cumilla after mosque loudspeaker announcements is actually from a 2021 incident.

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ভোটকেন্দ্রে হামলার ঘটনাটি চার বছর আগের

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ভোটকেন্দ্রে হামলার দাবিতে আজ ১১ ফেব্রুয়ারি একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, চার বছর আগের একটি ঘটনার দৃশ্য এটি।

“জনতার টিভি” নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “কুমিল্লায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কেন্দ্র ভাঙচুর।” ক্যাপশনে আরও লেখা হয়, “জনগণ কে বলছি যে দেশের সেনাবাহিনী কোন মব কে প্রতিহত করতে পারে না। সে ক্ষেত্রে আপনার জীবনের নিরাপত্তা কোথায়? তাই কেউ আগামী কালের নির্বাচনে ভোট দিতে যাবেন না এবং কিছু দিনের মধ্যেই এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সে নির্বাচনে সবাই ভোট দিবেন।”

Fact-check: A video shared on Facebook claiming a recent attack on a polling station in Cumilla after mosque loudspeaker announcements is actually from a 2021 incident.
ভুয়া দাবিতে প্রচারিত ভিডিওর ফেসবুক পোস্টের স্ক্রিনশট

“জনতার টিভি” ছাড়াও একাধিক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয় (, , )।

দাবির সত্যতা যাচাইয়ে দেখা যায়, ভিডিওর উপরে বাম দিকে “ডেইলি কুমিল্লা নিউজ” নামের একটি লোগো রয়েছে। নামটি কিওয়ার্ড হিসেবে সার্চ দিয়ে ফেসবুকে “ডেইলি কুমিল্লা নিউজ” ও “কুমিল্লা নিউজ ডট কম” নামের দুইটি ফেসবুক পেজ পাওয়া, যারা একই ডিজাইনের লোগো ব্যবহার করে।

Fact-check: A video shared on Facebook claiming a recent attack on a polling station in Cumilla after mosque loudspeaker announcements is actually from a 2021 incident.
মূল ঘটনার পুরোনো ভিডিওর স্ক্রিনশট

পরবর্তীতে “কুমিল্লা নিউজ ডট কম” নামের পেজের সঙ্গে যুক্ত ইউটিউব চ্যানেলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ দিয়ে একটি ভিডিও পাওয়া যায়। ২০২১ সালের ১১ নভেম্বরের এই পোস্টের ক্যাপশন ছিল, “কুমিল্লায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ভোট কেন্দ্রে হামলা।” সম্প্রতি ছড়ানো ভিডিওর সব দৃশ্যের সঙ্গে এই ভিডিওর হুবহু মিল দেখা যায়। 

অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ দিয়ে সংবাদমাধ্যম সময় টেলিভিশনআজকের পত্রিকার ওয়েবসাইটে দুইটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন দুটিও ২০২১ সালের ১১ নভেম্বর প্রকাশিত হয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, কুমিল্লার মেঘনা উপজেলার মানিকাচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ২০২১ সালে ১১ নভেম্বর মসজিদের মাইকে ঘোষণা দিয়ে হামলা চালানো হয়েছে। সে বছর আয়োজিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এমন হামলার ঘটনা ঘটেছিল।

অর্থাৎ, কুমিল্লায় মাইকে ঘোষণা দিয়ে ভোটকেন্দ্রে হামলার ঘটনা সাম্প্রতিক সময়ের নয় বরং চার বছর আগের। 

আরো কিছু লেখা