মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check report on a viral video falsely claiming a BNP leader brutally attacked a woman in Bangladesh over a land dispute; verification shows the footage is actually from Nashik, India, linked to an assault after a job scam.

ভারতের ঘটনা ছড়াচ্ছে নারীর ওপর বিএনপি নেতার হামলা বলে

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

জমি দখলে বাঁধা দেওয়ায় নারীর উপর বিএনপি নেতার মর্মান্তিক হামলা দাবিতে সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা গেছে, ভিডিওর দৃশ্যটি বাংলাদেশের নয়, বরং ভারতে চাকরি দেওয়ার নামে প্রতারণা পরবর্তী ভিন্ন একটি ঘটনার।

“গোপালগঞ্জ ইনসাইডার” নামের একটি ফেসবুক পেজ থেকে ২৮ মার্চ ১৫ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়, “জমি দখলে বাঁধা দেয়ায় নারীর উপর বিএনপি নেতার মর্মান্তিক হামলা!!”

Fact-check report on a viral video falsely claiming a BNP leader brutally attacked a woman in Bangladesh over a land dispute; verification shows the footage is actually from Nashik, India, linked to an assault after a job scam.
ভুয়া দাবিতে সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওর স্ক্রিনশট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি আট লাখে বেশিবার দেখা হয়েছে। শেয়ার হয়েছে ১০ হাজারের বেশি বার। এছাড়াও হাজারের বেশি প্রতিক্রিয়া ও দুই শর অধিক মন্তব্য জানানো হয়েছে।

“গোপালগঞ্জ ইনসাইডার” ছাড়াও ইউটিউব ও ফেসবুকের একাধিক অ্যাকাউন্ট থেকেও একই দাবিতে ভিডিওটি প্রচারিত হতে দেখা যায় (, , , , )।

ভিডিওর সত্যতা যাচাইয়ে কয়েকটি কিফ্রেম রিভার্স করলে একাধিক ভারতীয় এক্স অ্যাকাউন্টে আপলোড হওয়া হুবহু একই ভিডিও সামনে আসে (, , )। সিরাজ নূরানী নামের একটি এক্স অ্যাকাউন্টে পোস্ট হওয়া ভিডিওর ক্যাপশনে লেখা আছে, “নাসিকের শিবাজিনগর এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যেখানে ৩২ বছরের এক মহিলাকে প্রতারণা করে মারধর করা হয়েছে। ওই মহিলাকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবং তিনি টাকা ফেরত চাইলে তাঁকে মারধর করা হয়। সূত্রমতে, কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে।” নাসিক ভারতের মহারাষ্ট্র রাজ্যের উত্তর-পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি শহর।

Fact-check report on a viral video falsely claiming a BNP leader brutally attacked a woman in Bangladesh over a land dispute; verification shows the footage is actually from Nashik, India, linked to an assault after a job scam.
ভারতের নাসিকের ঘটনার ভিডিওটি ‘সিরাজ নূরানী’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়ার স্ক্রিনশট।

অধিকতর যাচাইয়ে প্রাসঙ্গিক কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এক্সদ্য ডেইলি হান্টের ওয়েবসাইটে প্রকাশিত দুইটি প্রতিবেদন পাওয়া যায়।

Fact-check report on a viral video falsely claiming a BNP leader brutally attacked a woman in Bangladesh over a land dispute; verification shows the footage is actually from Nashik, India, linked to an assault after a job scam.
ভারতের নাসিকের ঘটনায় চাকরির প্রলোভনে প্রতারণার পর নারীকে মারধরের ঘটনা নিয়ে প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এক্স-এর প্রতিবেদনের স্ক্রিনশট।

নিউজ এক্সের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিকের শিবাজিনগর এলাকার। সেখানে ৩২ বছরের এক নারী চাকরির নামে প্রতারণার শিকার হন। পরিচ্ছন্নতাকর্মীর চাকরি দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ওই নারীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। পরবর্তীকালে চাকরি না পেয়ে তিনি যখন টাকা ফেরত চাইতে যান, তখন তাকে এভাবে নির্মমভাবে মারধর করা হয়। এ ঘটনায় নাসিক রোড থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে।

অর্থাৎ, জমি দখলে বাঁধা দেওয়ায় নারীর উপর বিএনপি নেতার মর্মান্তিক হামলা দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটি বাংলাদেশের নয়, বরং ভারতে পরিচ্ছন্নতাকর্মীর চাকরি দেওয়া নিয়ে ঘটা ভিন্ন একটি ঘটনার।

আরো কিছু লেখা