মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check of a viral video falsely claiming Bangladesh’s Religious Affairs Minister Kazi Shah Mofazzal Hossain Kaikobad was dancing in a victory celebration; verification shows none of the dancers is the minister.

ভিডিওতে নাচতে থাকা ব্যক্তিদের কেউ ধর্মমন্ত্রী নন

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

বিজয় উল্লাসে ধর্মমন্ত্রীর নাচের দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওতে নাচতে থাকা কোনো ব্যক্তির চেহারার সঙ্গে নবনিযুক্ত ধর্মমন্ত্রীর চেহারার মিল নেই।

ফেসবুকে ডাক্তার আইজউদ্দিন নামের প্রোফাইল থেকে ২১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “মাননীয় ধর্ম মন্ত্রীর ডিস্কো নাচটি খুব সুন্দর।” আরেকটি পেজ থেকে একই ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “আমাদের ধর্ম মন্ত্রীর সাঙ্গু পাঙ্গুদের ঝাকানাকা ড্যান্স!”

Fact-check of a viral video falsely claiming Bangladesh’s Religious Affairs Minister Kazi Shah Mofazzal Hossain Kaikobad was dancing in a victory celebration; verification shows none of the dancers is the minister.
ভুয়া দাবিতে ধর্মমন্ত্রীর নাচের ভিডিও হিসেবে সামাজিক মাধ্যমে ছড়ানো পোস্টের স্ক্রিনশট।

সামাজিক মাধ্যম এক্সেও ভিডিওটি পোস্ট করে লেখা হয়, “নির্বাচনে জয়ের পর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল কায়কোবাদ (লম্বা সাদা দাড়ি, সোনালি রঙের পাঞ্জাবি) নাচছেন। তাকে বিএনপি শাখার একজন “ভালো মুসলিম” বলে দাবি করা হয়।”

ভিডিওর সত্যতা যাচাইয়ে কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স সার্চ করা হয়। এতে গত ১৩ ফেব্রুয়ারি ফেসবুকে আপলোড হওয়া একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওর ক্যাপশনে লেখা, “নারায়ণগঞ্জ তিন (সোনারগাঁও  সিদ্ধিরগঞ্জ) আসনে বিজয় পার্থী জনাব আজহারুল ইসলাম মান্নান সাহেবের বাড়িতে বিজয় উল্লাস।” অন্যদিকে, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকে। এছাড়াও নাচতে থাকা একাধিক ব্যক্তিদের মধ্যে কারোর সঙ্গেই ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের চেহারার মিল খুঁজে পাওয়া যায়নি। 

Fact-check of a viral video falsely claiming Bangladesh’s Religious Affairs Minister Kazi Shah Mofazzal Hossain Kaikobad was dancing in a victory celebration; verification shows none of the dancers is the minister.
আজহারুল ইসলাম মান্নান সাহেবের বাড়িতে বিজয় উল্লাস আসল ভিডিওর স্ক্রিনশট।

অধিকতর নিশ্চয়তার ‘ফেস কম্পারিজন ডট টুল পাই (Face Comparison.toolpie)’ নামের একটি ফেশিয়াল রিকগনিশন টুলের সহায়তা নেওয়া হয়। এতে ভিডিওতে অধিক সময় ধরে দেখানো লম্বা দাড়ির ব্যক্তির চেহারার স্ক্রিনশট ও ধর্মমন্ত্রীর পেজ থেকে পাওয়া প্রোফাইল ছবি ফেইস টুলে দেওয়া হয়। টুল জানায়, উভয় ব্যক্তির চেহারার মধ্যে ৩৬ শতাংশ মিল থাকলেও দুইজন একই ব্যক্তি নন। 

Fact-check of a viral video falsely claiming Bangladesh’s Religious Affairs Minister Kazi Shah Mofazzal Hossain Kaikobad was dancing in a victory celebration; verification shows none of the dancers is the minister.
‘ফেস কম্পারিজন ডট টুল পাই’ এর যাচাই ফলাফলের স্ক্রিনশট।

অর্থাৎ, ভিডিওতে যাদের নাচতে দেখা যাচ্ছে, তাদের কেউই ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কাযকোবাদ নন।

আরো কিছু লেখা