তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
This article is more than 2 months old
Fact-check of a viral video falsely claiming a recent Awami League and Chhatra League procession in Dhaka after iftar; verification shows the footage is from a 2025 rally in Chattogram.

রাজধানীতে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে চট্টগ্রামের পুরোনো ভিডিও প্রচার

তাসনিম তাবাস্সুম মুনমুন

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

রাজধানীতে ইফতারের পর ছাত্রলীগের মিছিল দাবিতে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। তবে ফ্যাক্টচেকে দেখা যায়, চট্টগ্রামের প্রায় এক বছর পুরোনো ঘটনা রাজধানীর বলে ছড়াচ্ছে।

ফেসবুকে নিজেদের সংবাদমাধ্যম দাবি করা বাংলাদেশ ভয়েস নামের এক অনলাইন পেজ থেকে একটি ভিডিও দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, “আমরা হারিয়ে যায়নি, আমরা ফুরিয়েও যায়নি। সময় এবার জয় বাংলা বলে আগে বাড়ার।” পোস্টে ‘শেখ হাসিনা, শেখ হাসিনা’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ইত্যাদি স্লোগানের এক মিছিল দেখা যায়।

Fact-check of a viral video falsely claiming a recent Awami League and Chhatra League procession in Dhaka after iftar; verification shows the footage is from a 2025 rally in Chattogram.
রাজধানীতে ছাত্রলীগের মিছিল দাবিতে ছড়ানো ভিডিওটির ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ভিডিও-এর ভেতরে লেখা, “ইফতারের পর ঢাকার বুকে ছাত্রলীগের মিছিল” এবং এতে তারিখ দেওয়া আছে “৪ঠা মার্চ, ২০২৬”। এ পর্যন্ত ভিডিওটি ৩৩ হাজারের বেশিবার দেখা হয়েছে, শেয়ার করা হয়েছে আরও দুই শতাধিকবার।

নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে বাংলাদেশ ভয়েস-এর ভিডিওটি। এ পোস্টটিও শেয়ার হয়েছে দেড় শতাধিকবার। একজন মন্তব্য করেছেন, “মুজিব বসন্ত আসছে রাজপথে ”। আরেকজন লিখেছেন, “আর দাঁবায়া রাখতে পারবা না” (বানান অপরিবর্তিত)। 

Fact-check of a viral video falsely claiming a recent Awami League and Chhatra League procession in Dhaka after iftar; verification shows the footage is from a 2025 rally in Chattogram.
ছাত্রলীগের ভেরিফায়েড ফেসবুক পেজের ভিডিও পোস্টের স্ক্রিনশট।

এছাড়াও একই ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও (, , , )। বিডিফরনৌকা নামে এক এক্স অ্যাকাউন্ট থেকে ৪০ সেকেন্ডের ভিডিও শেয়ার করে লেখা হয়েছে, “আজ সন্ধায় ইফতারের পর রাজধানী ঢাকায় মুজিব সৈনিকদের মিছিল। স্বাধীনতার এই দিনে, মুজিব তোমায় পড়ে মনে।” এ পর্যন্ত এটি রিপোস্ট হয়েছে আরও ছয়বার।

কিফ্রেম সার্চে গত বছরের ২৫ মার্চ প্রকাশিত একাধিক গণমাধ্যমের প্রতিবেদন (, ) খুঁজে পায় ডিসমিসল্যাব। গণমাধ্যমের প্রতিবেদনে প্রকাশিত ছবির সঙ্গে ছড়িয়ে পড়া ভিডিওর পুরোপুরি মিল পাওয়া যায়। এই ভিডিও থেকে নেওয়া ছবি পাওয়া যায় এসব প্রতিবেদনে। ভিডিওতে দৃশ্যমান রাস্তার দুই পাশের ভবন, পিকআপ ভ্যান, মিছিলে অংশগ্রহণকারীদের পোশাক প্রতিবেদনের ছবির সঙ্গে হুবহু মিলে যায়।

Fact-check of a viral video falsely claiming a recent Awami League and Chhatra League procession in Dhaka after iftar; verification shows the footage is from a 2025 rally in Chattogram.
পুরোনো মিছিলের ঘটনায় প্রকাশিত সংবাদ প্রতিবেদনের স্ক্রিনশট।

প্রতিবেদনগুলো থেকে জানা যায়, ২০২৫ সালের ২৫ মার্চ (মঙ্গলবার) নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগ চট্টগ্রাম নগরের চকবাজারে ঝটিকা মিছিল করেছে। ইফতার চলাকালীন নগরের চটেশ্বরী রোডে সংগঠনটির নেতা-কর্মীরা এই মিছিল বের করেন।

অর্থাৎ, রাজধানীতে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিল দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটি আসলে চট্টগ্রামের প্রায় এক বছর পুরোনো ঘটনার দৃশ্য।

আরো কিছু লেখা