মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব
Fact-check: An AI-generated video falsely claiming that Iran launched repeated missile attacks on Israel’s capital Tel Aviv circulated on Facebook and other social media platforms.

এআই ভিডিও ছড়িয়ে ইসরায়েলে ইরানের মুহুর্মুহু হামলার দাবি

মো. তৌহিদুল ইসলাম

রিসার্চ অফিসার, ডিসমিসল্যাব

ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরান মুহুর্মুহু হামলা করেছে দাবিতে একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ডিসমিসল্যাবের ফ্যাক্টচেকে দেখা যায়, ভিডিওটি এআই দিয়ে তৈরি।

ফেসবুকে নিজেদের গণমাধ্যম পরিচয় দেওয়া পেজ “বিডি টোয়েন্টিফোর রিপোর্টে” একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, “ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরানের মুহুর্মুহু হা/ম/লা।” এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভিডিওটি ৩৫ লাখের বেশি দেখা হয়েছে। প্রতিক্রিয়া জানানো হয় ১ লাখ ৪০ হাজারের বেশি। এছাড়াও ছয় হাজারের বেশি বার শেয়ার করা হয়েছে এই পোস্ট।

Fact-check: An AI-generated video falsely claiming that Iran launched repeated missile attacks on Israel’s capital Tel Aviv circulated on Facebook and other social media platforms.
ভুয়া দাবিতে তেল আবিবে ইরানের হামলা দেখানো এআই ভিডিওর ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

“বিডি টোয়েন্টিফোর রিপোর্ট” ছাড়াও সংবাদমাধ্যম “চ্যানেল টোয়েন্টি ফোর” একই ভিডিও পোস্ট করে অভিন্ন দাবিতে। পরবর্তীতে সংবাদমাধ্যমটি ভিডিও সরিয়ে নিলেও কিছু ফেসবুক অ্যাকাউন্ট থেকে সেটি একই দাবিতে পোস্ট করতে দেখা গেছে (, , )।

ভিডিওর দৃশ্যগুলো পর্যবেক্ষণ করলে দেখা যায়, বাড়িগুলো হুবহু একই ডিজাইনের। প্রতিটি বাড়ির ছাদেই সোলার প্যানেল সদৃশ একই ধরনের কিছু বস্তু সাজানো রয়েছে। 

পরবর্তী যাচাইয়ে ভিডিওর কয়েকটি কিফ্রেম নিয়ে রিভার্স সার্চ করে ডিসমিসল্যাব। একই ভিডিও গত ৩ মার্চ “প্যারালেলভার্স_নেট” নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট হতে দেখা যায়।

Fact-check: An AI-generated video falsely claiming that Iran launched repeated missile attacks on Israel’s capital Tel Aviv circulated on Facebook and other social media platforms.
এআই দিয়ে তৈরি বলে উল্লেখ করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রকাশিত ভিডিও পোস্টটির স্ক্রিনশট।

পোস্টের ক্যাপশনে সেটি এআই দিয়ে বানানো জানিয়ে ইংরেজিতে লেখা হয়, “এই ভিডিওটি এআই ব্যবহার করে এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।” একই অ্যাকাউন্ট থেকে আরও পাঁচটি যুদ্ধের ভিডিও পোস্ট করা হয়েছে। যেগুলোর মধ্যে তিনটিই এআই দিয়ে বানানো বলে জানানো হয়েছে। 

আন্তর্জাতিক ফ্যাক্ট চেকিং নেটওয়ার্কের (আইএফসিএন) সদস্য ইতালি ভিত্তিক তথ্য যাচাইকারী সংস্থা ফ্যাক্টা থেকেও একই ভিডিও নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো বলে নিশ্চিত করা হয়।

অর্থাৎ, ইসরায়েলের রাজধানী তেল আবিবে ইরান মুহুর্মুহু হামলা করেছে দাবিতে ছড়ানো ভিডিওটি কোনো বাস্তব দৃশ্য নয়, বরং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো। 

আরো কিছু লেখা